ঢাকা ১০:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস না পেয়ে চট্টগ্রামে সিএনজিচালকদের সড়ক অবরোধ মক্কা চুক্তি: তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের নতুন প্রতিরক্ষা জোট সৌদি, পাকিস্তান ও তুরস্কের ‘মক্কা চুক্তি’ কি ইসরায়েলের জন্য নতুন হুমকি? যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছে ইরান, দাবি বিশেষজ্ঞের ট্রাম্পের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার হুমকি ইরানের অস্ট্রেলিয়ার লিড ছোঁয়ার পথে বাংলাদেশ, তামিমের ব্যাটে দারুণ লড়াই ইরান ঘিরে উত্তেজনায় বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম ফ্রান্সের স্টেইনস পৌরসভায় কাউন্সিলর নির্বাচিত হলেন বাংলাদেশি রাব্বানী খান অশ্লীল কন্টেন্ট নিয়ে দিল্লি হাইকোর্টে মামলা করলেন অভিনেত্রী জাহ্নবী কাপুর অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম সেশনে ব্যবধান ১৭ রানে নামাল বাংলাদেশ

নরসিংদী আদালত প্রাঙ্গনে ম্যুরাল ভাংচুর,গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতাদের ওপর হামলা

মো.এমরুল ইসলাম জেলা প্রতিনিধি,নরসিংদীঃ
  • আপডেট সময় : ০৫:০১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫ ২০৬ বার পড়া হয়েছে

নরসিংদী আদালত প্রাঙ্গনে ম্যুরাল ভাংচুর,গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতাদের ওপর হামলা

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মো.এমরুল ইসলাম জেলা প্রতিনিধি,নরসিংদীঃ
নরসিংদী আদালত প্রাঙ্গনে শেখ মুজিবের ম্যুরাল ভাংচুর করেছে বিক্ষুদ্ধ ছাত্র-জনতা। এ সময় আদালতে আনা আসামী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাদের উপর হামলা ও বিক্ষোভ মিছিল করা হয়।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি)দুপুরে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে এসব ঘটনা ঘটে।

সরেজমিন গিয়ে দেখা যায়, গত ৩ ফেব্রুয়ারি সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার হওয়া জেলার বিভিন্ন উপজেলার ১০ ছাত্রলীগ নেতার রিমান্ড শুনানিকে কেন্দ্র করে সকাল হতে আদালত প্রাঙ্গনে জড়ো হন বিক্ষুদ্ধ ছাত্র-জনতা। এসময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিরুদ্ধে স্লোগান এবং আদালতে প্রবেশ করানোর সময় আসামী কয়েকজন ছাত্রলীগের নেতাকর্মীদের পুলিশের বাঁধা উপেক্ষা করে মারধর করা হয়। পরে আদালত প্রাঙ্গনে থাকা ৫ আগস্টের পর আংশিক ভাংচুর হওয়া শেখ মুজিবের ম্যুরালটি আবারও ভাংচুর করা হয়।

পরে আসামী ছাত্রলীগ নেতাদের দ্রুত আদালতের হাজতখানায় নেয়া হয়। আদালত প্রাঙ্গণে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা । পরে দুপুর দেড়টার দিকে সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার হওয়া ১০ ছাত্রলীগ নেতাকে নরসিংদীর অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নাহিদ নিয়াজি এর আদালতে তোলা হয়। এসময় পুলিশের আবেদনের প্রেক্ষিতে আসামীদের ৭দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

নরসিংদী আদালতের পুলিশ পরিদর্শক খন্দকার জাকির হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের আদালতে ঢুকানোর সময় আগে থেকেই অবস্থান নেয়া ছাত্র জনতা বিভিন্ন স্লোগান দেয় এবং আসামীদের ওপর হামলার চেষ্টা করলেও পুলিশী নিরাপত্তায় পারেনি। বিজ্ঞ আদালত আসামীদের ৭দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নরসিংদী আদালত প্রাঙ্গনে ম্যুরাল ভাংচুর,গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতাদের ওপর হামলা

আপডেট সময় : ০৫:০১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫