ঢাকা ০৯:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরাক থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের চূড়ান্ত সময়সীমা ঘোষণা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ জন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি পোস্ট অফিসে জমানো টাকার মুনাফা কি হালাল? যা বলছে ইসলামি শরিয়ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিল-স্বাক্ষর জাল: ৬ জনের ৭ দিনের রিমান্ড সূর্যগ্রহণ দেখতে স্পেনে মানুষের ঢল, বিরল মহাজাগতিক দৃশ্যে মুগ্ধ বিশ্ব টস জিতে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া, একাদশে ফিরলেন এবাদত-মাহমুদ অস্ট্রেলিয়ায় বাউন্স ও গতির পরীক্ষা, সেশন ধরে লড়াইয়ের লক্ষ্য শান্তর মুন্সীগঞ্জে কুলসুম বেগম হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড উচ্চশিক্ষায় অবদান বাড়াচ্ছে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

বৈষম্যবিরোধী আন্দোলনে মাহামুদুল হাসান মুন্না নিহতের ঘটনায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান গ্রেফতার

স্টাফ রিপোর্টার রংপুরঃ
  • আপডেট সময় : ০৯:১৬:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫ ২২৪ বার পড়া হয়েছে

বৈষম্যবিরোধী আন্দোলনে মাহামুদুল হাসান মুন্না নিহতের ঘটনায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান গ্রেফতার

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার রংপুরঃ (৩০ জানুয়ারি) বৃহস্পতিবার রাত ৯টায় রংপুর মহানগরীর সেন্ট্রাল রোডের পোস্ট অফিসের গলির তার এক আত্মীয়ের বাসা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও একাধিক হত্যা মামলায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নুরুজ্জামানকে গ্রেফতার করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার ( অপরাধ) মোহাম্মদ শিবলী কায়সার।

পুলিশ সূত্রে জানা যায়, রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে মাহামুদুল হাসান মুন্না নিহতের ঘটনায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও তার ছেলেসহ ১২৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গত বছরের ২৯ আগস্ট রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোতোয়ালি আমলি আদালতে মামলাটি করেন মুন্নার বাবা আব্দুল মজিদ। একই মামলায় গত বছরের ২৭ অক্টোবর সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছোট ভাই শামসুজ্জামান আহমেদ ভুট্টুকে কালীগঞ্জ বাজার থেকে গ্রেফতার করে লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশ।

এদিকে লালমনিরহাট জেলাতেও ৫ আগস্টের পর সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহমেদের নামে ৮টি মামলা হয়েছে বলে জানা গেছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মোহাম্মদ শিবলী কায়সার জানান, গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির মাধ্যমে সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে গ্রেফতার করা হয়েছে। উনার নামে একাধিক হত্যা মামলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বৈষম্যবিরোধী আন্দোলনে মাহামুদুল হাসান মুন্না নিহতের ঘটনায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান গ্রেফতার

আপডেট সময় : ০৯:১৬:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫