বগুড়ার শেরপুর বালু দস্যুদের বিরুদ্ধে নিয়মিত মামলা
- আপডেট সময় : ১১:১৮:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪ ২৬২ বার পড়া হয়েছে

বগুড়ার শেরপুরে খানপুর ইউনিয়নের বরইতলী এলাকায় বাঙালি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময়, ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়।
শুক্রবার ১০ই মে ২০২৪ তারিখে বাঙালি নদীতে অবৈধভাবে বালুতোলা হচ্ছে এমন সংবাদ পেয়ে , উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রেজাউল করিম,ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনার সংবাদ পেয়ে বালু দস্যুরা পালিয়ে যায়।

এ সময়, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত এক্সক্যাভেটর ও ড্রেজার মেশিন জব্দ করে স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় দেয়া হয় এবং বড়ইতলি গ্রামের জেল হোসেনের ছেলে মুন্নাফ হোসেন এবং গজারিয়া গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে মোহাম্মদ বক্কর এর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রেজাউল করিম বলেন। জনস্বার্থে, অবৈধ মাটি উত্তোলনকারী এবং বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।





























