ঢাকা ০৭:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির নতুন সময়সূচি ঘোষণা নোয়াখালীতে নিম্নমানের সেতু নির্মাণ, দুই প্রকৌশলীর কৈফিয়ত তলব নীলফামারীর কিশোরগঞ্জে আগাম আলু চাষে ভাগ্য বদলের স্বপ্ন বরিশালে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ সাবেক সাত এমপি ও তাদের স্বজনদের বিরুদ্ধে দুদকের মামলা আপা আর ফিরে আসবে না, খুনিদের ছাড় নেই: তথ্য প্রতিমন্ত্রী বারিধারায় গাড়িচাপা: কিশোর চালক আজান আলী শরীফ অবশেষে গ্রেপ্তার সম্ভাবনা থেকে সংকটে গণঅধিকার পরিষদ: রাজনীতির মাঠে টিকে থাকার লড়াই মাস্টার্স পরীক্ষার আগেই বিচারক হলেন ইবির রাজু আহমেদ শাল্লায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

ভাইরাল হওয়া সেই তরুণী থানায় এসে বললেন, ‘আমি বেঁচে আছি’

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:৫৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ ২২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর আব্দুল্লাহপুর-টঙ্গী সড়কে গভীর রাতে মোটরসাইকেলে দুই যুবকের মাঝে অচেতন অবস্থায় বসে থাকা এক তরুণীর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় নতুন তথ্য পাওয়া গেছে। শনিবার (২৯ আগস্ট) দুপুরে টঙ্গী পশ্চিম থানায় এসে ওই তরুণী নিজেই সাংবাদিকদের কাছে ঘটনার বর্ণনা দেন। তিনি দাবি করেন, পারিবারিক চাপের কারণে বাসা থেকে বেরিয়ে তিনি একটি বারে গিয়ে মদ্যপান করেছিলেন। এরপর অসুস্থ হয়ে জ্ঞান হারান।

তরুণী জানান, ঘটনার সময় তিনি অচেতন ছিলেন কিন্তু কেউ তাকে জোর করে মদ খাওয়ায়নি। তিনি বলেন, ‘আমি নিজেই মদ খেয়েছি। পরে অসুস্থ হয়ে যাই। আমার চাচাকে ফোন দিলে তিনি এসে আমাকে নিয়ে যান। গাড়িতে ওঠা পর্যন্ত আমার জ্ঞান ছিল। এরপর আর আমার জ্ঞান ছিল না।’

নিজের মৃত্যুর গুজব প্রসঙ্গে তরুণী বলেন, ‘আমি মরিনি। আমার সাবেক স্বামী আমার মৃত্যুর তথ্য ছড়িয়ে দিয়েছেন। বিষয়টি জানতে পেরে নিজের অবস্থান পরিষ্কার করতেই আমি থানায় এসেছি।’

টঙ্গী পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) আজহার ইসলাম জানান, ওই তরুণী থানায় এসে পুলিশের সঙ্গে কথা বলেছেন। তিনি পুলিশকে জানিয়েছেন, বোনের সঙ্গে অভিমান করে তিনি বারে গিয়েছিলেন। অসুস্থ হওয়ার পর তাকে বোনের বাসায় না নিয়ে এক বন্ধুর বাসায় রাখা হয়েছিল। বিভিন্ন জায়গায় নিজের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে দেখে তিনি থানায় এসেছেন।

উল্লেখ্য, গত বুধবার (২৬ আগস্ট) রাত ৩টা ১৫ থেকে ৩টা ২০ মিনিটের দিকে আব্দুল্লাহপুর-টঙ্গী সড়কে মোটরসাইকেলে অচেতন অবস্থায় থাকা ওই তরুণীর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ওমরাহ শেষে বগুড়ায় ফেরার পথে মাদ্রাসাতুল মাদীনা-বগুড়ার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মনোয়ার হোসেন মোটরসাইকেলটি অনুসরণ করে ছবিগুলো ফেসবুকে প্রকাশ করেন। এরপরই তরুণীর পরিচয় ও ঘটনা নিয়ে নানা গুজব ছড়িয়ে পড়ে, যা এখন তরুণীর বক্তব্যের মাধ্যমে স্পষ্ট হলো।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

ভাইরাল হওয়া সেই তরুণী থানায় এসে বললেন, ‘আমি বেঁচে আছি’

আপডেট সময় : ০৭:৫৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬