ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ ছোট পর্দায় বাংলাদেশ-শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় সিরিজের ফাইনাল উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নির্ভুল হামলা: বিপর্যস্ত জ্বালানি ও বিশ্ব অর্থনীতি বাংলামটরে এনসিপির কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ উপনিবেশোত্তর পাকিস্তান আমলে বাঙালি ও বাংলা ভাষার প্রতি বৈষম্য গ্লোবাল হাঙ্গার ইনডেক্স: ক্ষুধা কমানোর গতি কমে বাংলাদেশ ৮৪তম বন্দর লিজের আগে জনগণের মতামত নেওয়ার দাবি সাইফুল হকের পরিবেশ রক্ষায় কর্মকর্তাদের বাড়তি দায়িত্ব নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফরসূচিতে প্রস্তুতি ম্যাচের সময় কমল প্রশ্নপত্র ফাঁস রুখতে সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী আমিনুল হক সালমানের প্র্যাঙ্কে শুটিং সেটে কেঁদে ফেলেছিলেন কারিশমা কাপুর

সুনামগঞ্জের মধ্যনগরে ফসলের বাঁধ কাটতে গিয়ে মাটি চাপায় ১ তরুণের মৃত্যু

ডেস্ক রির্পোট:
  • আপডেট সময় : ০৮:৪৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ ১২৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেস্ক রিপোর্ট:

সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার ঘোড়াডোবা হাওরের সউলডোয়ারি ফসল রক্ষা বাঁধ কাটতে গিয়ে মাটি চাপা পড়ে আরমান হোসেন (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে, নিহত আরমান উপজেলার সদর ইউনিয়নের শালিয়ানী গ্রামের কৃষক চানফর আলীর ছেলে।

১২ এপ্রিল রবিবার বেলা সোয়া ১১টায় ৮ নম্বর প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ঘোড়াডোবা হাওরের পানি নিষ্কাশনে সউলডোয়ারি ফসল রক্ষা বাঁধের কিছু অংশ কেটে দিতে গত শুক্রবার রাত ৯টার দিকে বাঁধ এলাকায় জড়ো হন আশপাশের ৬টি গ্রামের দেড় শতাধিক কৃষক।

সবার মতামতের ভিত্তিতে তাঁদের মধ্যে ১৫ থেকে ২০ জন কৃষক কোদাল দিয়ে বাঁধের কিছু অংশ কেটে দেন, কিন্তু সে ভাবে পানি নিষ্কাশিত হচ্ছিল না, বেলা ১১টার দিকে শালিয়ানী গ্রামের আরমান হোসেন সহ ৫০ থেকে ৭০ জন লোক আবার সউলডোয়ারি ফসল রক্ষা বাঁধ এলাকায় যান, বাঁধের কাটা স্থান দিয়ে পানি নিষ্কাশনের জন্য নিচের অংশ থেকে মাটি সরানোর চেষ্টা করছিলেন তাঁরা, আরমান হোসেন কোদাল দিয়ে মাটি সরাতে গেলে বাঁধের ১ পাশের মাটি ধসে তাঁর ওপর পড়ে, সাথে থাকা লোকজন অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) এ কে এম শাহাব উদ্দিন শাহীন বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক, মৃত্যুর খবরটি শুনেছেন, লাশ হাসপাতাল থেকে মধ্যনগরে নিয়ে আসা হচ্ছে, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সুনামগঞ্জের মধ্যনগরে ফসলের বাঁধ কাটতে গিয়ে মাটি চাপায় ১ তরুণের মৃত্যু

আপডেট সময় : ০৮:৪৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬