ঢাকা ১১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ড. ইউনূসকে হয়রানি ও অপপ্রচারের ঘটনায় ১২ সাবেক উপদেষ্টার নিন্দা বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা বক্তব্যের প্রতিবাদ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা ২০২৭ প্রকাশ বিএনপির সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই ভাঙ্গুড়ায় গুমানী নদীতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা বেনাপোলে চার পূজামণ্ডপে বিএনপির নেতার আর্থিক অনুদান প্রদান তিন দিনে শাবিপ্রবির তিন শিক্ষার্থীর মৃত্যু, শোকের ছায়া ক্যাম্পাসে জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রী হত্যায় জিতেশ চন্দ্র গোপের মৃত্যুদণ্ড আর না ফেরার শর্তে চুয়েট ছাড়লেন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম পুনর্গঠন হচ্ছে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটি

তারাবো পৌরসভায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার মাহফিল, শ্রমিকদের অধিকার রক্ষায় ঐক্যের আহ্বান

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ০১:২৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ ২৩৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ ইসমাইল হোসেন,
স্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জের তারাবো পৌরসভায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

(১২ মার্চ) বৃহস্পতিবার তারাবো পৌরসভার ৯নং ওয়ার্ড এলাকায় আয়োজিত এ অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শিল্প–কারখানার প্রায় চার শতাধিক শ্রমিক অংশগ্রহণ করেন।

আয়োজক সূত্রে জানা যায়, বাদ আসর থেকেই শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী ও বিভিন্ন কারখানার শ্রমিকরা অনুষ্ঠানের স্থানে সমবেত হতে থাকেন। ইফতারের পূর্ব মুহূর্তে শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ, জাতি ও শ্রমজীবী মানুষের কল্যাণ কামনা করা হয়। পরে সবাই একসঙ্গে ইফতার গ্রহণ করেন।

অনুষ্ঠানে তারাবো পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি আসাদুজ্জামানের সঞ্চালনায় এবং পৌর সভাপতি বেলায়েত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল মোমিন। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক কল্যাণ নেতা রেজওয়ান ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর তারাবো পৌরসভার সাবেক সভাপতি রুহুল আমিন, ৯নং ওয়ার্ডের সাবেক সভাপতি মোঃ ইসমাইল হোসেন, ৯নং ওয়ার্ড উত্তর ও দক্ষিণের সেক্রেটারি দুলাল হোসেন ও ডা. সুলতান মাহমুদ এবং ছাত্রশিবির নেতা শাহীন আকন্দসহ শ্রমিক কল্যাণ ফেডারেশনের তারাবো পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মোমিন বলেন, দেশের শিল্পকারখানার উন্নয়ন ও অর্থনীতির অগ্রগতির পেছনে শ্রমিকদের অবদান সবচেয়ে বেশি। অথচ অনেক ক্ষেত্রেই শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হন। তিনি শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, নির্ধারিত কর্মঘণ্টা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, শ্রমিকদের অধিকার আদায়ে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলন জোরদার করতে হবে। একই সঙ্গে ৯নং ওয়ার্ডের ২০২৪ সালের গণঅভ্যুত্থানের অংশগ্রহণকারী জুলাই শহীদ আব্দুল্লাহ আল মামুনের জীবনের বিভিন্ন দিক ও তার সংগ্রামী ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, দেশের ন্যায় ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে এবং নতুন প্রজন্মকে সেই আদর্শ থেকে শিক্ষা নিয়ে সমাজ ও দেশের কল্যাণে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বক্তারা শ্রমিকদের কল্যাণ, ন্যায্য অধিকার আদায় এবং শ্রমিক সমাজকে সংগঠিত করার লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত শ্রমিকরা এমন আয়োজনকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও শ্রমিকদের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তারাবো পৌরসভায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার মাহফিল, শ্রমিকদের অধিকার রক্ষায় ঐক্যের আহ্বান

আপডেট সময় : ০১:২৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬