ঢাকা ১১:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা এমপি-মন্ত্রী হচ্ছেন: স্পিকার হাফিজ উদ্দিন ফ্রান্স ও ভারতের আন্দোলনে আন্তর্জাতিক যোগসূত্রের দাবি ফক্স নিউজের সৌদি আরবে মার্কিন দূতাবাস কর্মী সরাচ্ছে যুক্তরাষ্ট্র, বাড়ছে হুতি হামলার শঙ্কা খুলনায় গুলিবিদ্ধ অবস্থায় ২৭ বছর বয়সী যুবকের মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সুন্দরবন উপকূলে উৎসবের আমেজ কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া পাবেন যে সাত শ্রেণির মানুষ সোনারগাঁয়ে যুবদল নেতা জহির ফকিরকে কুপিয়ে হত্যা সৌদির দাম্মাম বিমানবন্দরে হামলা, নিহত ১, আহত ৮ রাশিয়ায় নির্মাণকাজের প্রলোভনে ইউক্রেন যুদ্ধে পাঠানো বাংলাদেশিদের দেশে ফেরার আকুতি সেতু নেই ডাকাতিয়ায়, স্বেচ্ছাশ্রমে বাঁশের সাঁকো নির্মাণ এলাকাবাসীর

ফুলগাজীর আমজাদ হাট তারাকুচা সীমান্তে বিজিবির অভিযান ৪৩৯ পিস ভারতীয় শাড়ী জব্দ সাথে দুটি সিএনজি

মোঃ ফখরুল আলম সাজু ক্রাইম রিপোর্টার:
  • আপডেট সময় : ০৪:০৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫ ২১১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ ফখরুল আলম সাজু
ক্রাইম রিপোর্টার:

ফেনী জেলা ফুলগাজী উপজেলার আমজাদ হাট ইউনিয়ন তারাকুচা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), এসময় অবৈধভাবে পণ্য পরিবহনের কাজে ব্যবহৃত দুটি সিএনজি চালিত অটোরিকশা আটক করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে ফুলগাজী উপজেলা আমজাদ হাট ইউনিয়ন তারাকুচা সীমান্তের এলাকায় একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে, টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা দ্রুত দুটি সিএনজি চালিত অটোরিকশা ফেলে সীমান্তের দিকে পালিয়ে যায়।

পরবর্তীতে বিজিবি সদস্যরা সিএনজি দুটি তল্লাশি করে মোট ৪৩৯ পিস (পিসেস) ভারতীয় শাড়ী উদ্ধার করে, জব্দকৃত শাড়ী ও সিএনজি গুলোর আনুমানিক বাজার মূল্য কয়েক লক্ষ টাকা হবে বলে ধারণা করা হচ্ছে।

সীমান্তের নিরাপত্তায় নিয়োজিত বিজিবি কর্মকর্তারা জানান, শুল্ক ফাঁকি দিয়ে সীমান্ত পথে অবৈধ পণ্য পাচার রোধে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে, এ ধরনের অভিযান নিয়মিত ভাবে চলমান থাকবে।

জব্দকৃত শাড়ী ও আটক সিএনজি দুটি বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছে, আইনি প্রক্রিয়া শেষে এগুলি শুল্ক বিভাগ অথবা সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফুলগাজীর আমজাদ হাট তারাকুচা সীমান্তে বিজিবির অভিযান ৪৩৯ পিস ভারতীয় শাড়ী জব্দ সাথে দুটি সিএনজি

আপডেট সময় : ০৪:০৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫