ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে ফিরলে শেখ হাসিনাকে গ্রেপ্তার করে রায় কার্যকর করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আর্জেন্টিনাকে বিশ্বকাপ জয় নিয়ে খোঁচা দিলেন কিংবদন্তি ইকার ক্যাসিয়াস ১১২ কোটি টাকার চেক জালিয়াতির মামলায় জামিন পেলেন সালমান এফ রহমান ১৬ জুলাই ঐতিহাসিক জুলাই শহীদ দিবস: স্মরণ ও শ্রদ্ধা দেশজুড়ে ১১ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সেনাপ্রধান মিয়ানমার উপকূলে দুই নৌকা ডুবে ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি আন্দোলনের আড়ালে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপ ট্রফির পেছনের গল্প: নকশা থেকে চুরি হওয়ার ইতিহাস লন্ডন ভ্রমণে নুসরাত ফারিয়া, শেয়ার করলেন ৮টি ছবি ইংল্যান্ডকে অবমূল্যায়নের ভুল নিয়ে কড়া জবাব মাসচেরানোর

মনোহরদীতে পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ৩ আসামী গ্রেফতার

মোঃ এমরুল ইসলাম জেলা প্রতিনিধি,নরসিংদী:
  • আপডেট সময় : ১২:০০:০৭ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ১৮৮ বার পড়া হয়েছে

মনোহরদীতে পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ৩ আসামী গ্রেফতার

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

মোঃ এমরুল ইসলাম
জেলা প্রতিনিধি,নরসিংদী:

নরসিংদীর মনোহরদীতে পুলিশের বিশেষ অভিযানে তিনজন ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (২১ সেপ্টেম্বর) রাত ৮টা ৩০ মিনিট থেকে সোমবার (২২ সেপ্টেম্বর)ভোর ৫টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দুলাল আকন্দের সার্বিক দিকনির্দেশনায় এ অভিযান পরিচালনায় অংশ নেন এসআই (নিঃ) মো. শহিদুর রহমান, এসআই (নিঃ) মো. আবেদ আলী, এসআই (নিঃ) মো. আল ইসলাম, এএসআই মো. হারেছ মিয়া এবং এএসআই মো. শরীফুল ইসলাম। তারা সঙ্গীয় ফোর্সসহ বিভিন্ন এলাকায় অভিযান চালান।

এ সময় তিনজন আসামীকে গ্রেফতার করা হয়। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন মামলায় পলাতক ছিলেন।

গ্রেফতারকৃত আসামিরা হলেন— নুর জাহান বেগম, স্বামী রফিজ উদ্দিন, সাং- সুদেরবাড়ী খোটমোড়া, ডোয়াইগাঁও। তিনি সিআর মামলা নং-৬৮৯/২২ ইং-এর সাজাপ্রাপ্ত আসামী। ওই মামলায় তাকে দুই মাসের কারাদণ্ডে দণ্ডিত করা হয়।
সালমা, পিতা নুরুল ইসলাম নুরু, সাং- হেতেমদী, চন্দনবাড়ী। তিনি সিআর মামলা নং-৯০০/২৪ ইং-এর ওয়ারেন্টভুক্ত আসামী।সালাম (৪০), পিতা মৃত হেকিম মৃধা, সাং- হেতেমদী, চন্দনবাড়ী। তিনি একই মামলার অপর আসামী

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

মনোহরদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দুলাল আকন্দ বিষয়টি নিশ্চিত করে বলেন—আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। অপরাধী যেই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মনোহরদীতে পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ৩ আসামী গ্রেফতার

আপডেট সময় : ১২:০০:০৭ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫