ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১১২ কোটি টাকার চেক জালিয়াতির মামলায় জামিন পেলেন সালমান এফ রহমান ১৬ জুলাই ঐতিহাসিক জুলাই শহীদ দিবস: স্মরণ ও শ্রদ্ধা দেশজুড়ে ১১ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সেনাপ্রধান মিয়ানমার উপকূলে দুই নৌকা ডুবে ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি আন্দোলনের আড়ালে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপ ট্রফির পেছনের গল্প: নকশা থেকে চুরি হওয়ার ইতিহাস লন্ডন ভ্রমণে নুসরাত ফারিয়া, শেয়ার করলেন ৮টি ছবি ইংল্যান্ডকে অবমূল্যায়নের ভুল নিয়ে কড়া জবাব মাসচেরানোর বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা-স্পেন: মুখোমুখি লড়াইয়ের অতীত ইতিহাস কাতারের আমিরের কাছে শোকবার্তা পৌঁছে দেশে ফিরলেন স্পিকার

মিয়ানমার উপকূলে দুই নৌকা ডুবে ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

বঙ্গোপসাগরের মিয়ানমার উপকূলে দুটি নৌকাডুবির মর্মান্তিক ঘটনায় অন্তত ৫৩০ জন রোহিঙ্গার সলিল সমাধি হয়েছে। বৃহস্পতিবার জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা আইওএম এবং শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর যৌথ বিবৃতিতে এই ভয়াবহ প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেছে।

বিবৃতি অনুযায়ী, গত জুন মাসের শেষ দিকে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে সাগরপথে বিপজ্জনক যাত্রার উদ্দেশ্যে নৌকা দুটি রওনা হয়েছিল। প্রথম নৌকাটিতে ২৫০ জন এবং দ্বিতীয় নৌকাটিতে ২৬০ জন যাত্রী ছিলেন। যাত্রীদের মধ্যে রাখাইনের বাসিন্দাদের পাশাপাশি বাংলাদেশের কক্সবাজার জেলার টেকনাফের শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া বেশ কয়েকজন রোহিঙ্গা নারী ও পুরুষও অন্তর্ভুক্ত ছিলেন।

যাত্রার প্রায় দুই সপ্তাহ পর গত ৮ জুলাই নৌকা দুটি মিয়ানমারের ইরাওয়াদি উপকূলে পৌঁছালে দুর্ঘটনার কবলে পড়ে। সংস্থাগুলো জানিয়েছে, ইরাওয়াদি উপকূলে আসার পর নৌকা দুটির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। প্রথমে ২৫০ জন যাত্রী বহনকারী নৌকাটি ডুবে যায় এবং এর কিছু সময় পরেই দ্বিতীয় নৌকাটিও সাগরে তলিয়ে যায়।

নৌকা দুটি ঠিক কোন গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করেছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া কিংবা থাইল্যান্ডে পৌঁছানোই ছিল তাদের লক্ষ্য, কারণ এই রুটটি সাধারণত ওই দেশগুলোর দিকেই যায়। এখন পর্যন্ত ডুবে যাওয়া নৌকা দুটি থেকে কোনো যাত্রী জীবিত উদ্ধার হওয়ার তথ্য পাওয়া যায়নি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

মিয়ানমার উপকূলে দুই নৌকা ডুবে ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি

আপডেট সময় : ০৩:০০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬