ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিডনিতে গাড়ির স্টিয়ারিংয়ে শাবনূর, পাশে বসে গান শোনালেন রবি চৌধুরী মাদ্রাসাসহ পুরো শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবি বিএমজিটিএ-এর ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন আইনজ্ঞ নাভি পিল্লাই মোহনগঞ্জে নিখোঁজ অবসরপ্রাপ্ত সেনাসদস্যের লাশ উদ্ধার, মুক্তিপণ দাবির অভিযোগ মেট্রোরেলের পিলারে আঁকা হবে খালেদা জিয়া ও জুলাই শহীদদের ছবি জমিসংক্রান্ত বিরোধকে রাজনৈতিক রূপ দেওয়ার অপচেষ্টা, লালমনিরহাট বিএনপির নিন্দা আন্তর্জাতিক বন্যপ্রাণী পাচারে ট্রানজিট রুট এখন বাংলাদেশ বাংলাদেশে সক্রিয় আন্তর্জাতিক বন্যপ্রাণী পাচার সিন্ডিকেট লালমাইয়ে স্কুলছাত্রী তাজমিন হত্যা মামলায় সিএনজিচালক সুমন গ্রেপ্তার নাব্যতা সংকটে রাজিবপুর ও নয়ারচর ঘাট, হেঁটে পার হচ্ছেন যাত্রীরা

বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা-স্পেন: মুখোমুখি লড়াইয়ের অতীত ইতিহাস

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:৪৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ৫২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বকাপের এবারের আসর এখন শেষ প্রান্তে। শিরোপা জয়ের লক্ষ্যে আগামী রোববার (১৯ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হতে যাওয়া এই মহারণ ঘিরে বিশ্বের ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। বর্তমান ফর্ম, তারকাবহুল স্কোয়াড ও সাম্প্রতিক পারফরম্যান্সের বিচারে এই ফাইনালটি ফুটবল ইতিহাসের অন্যতম আকর্ষণীয় ম্যাচ হতে যাচ্ছে।

ফাইনাল নিয়ে সমর্থকদের মধ্যে বাড়তি উৎসাহের একটি বড় কারণ হলো ইতিহাসের পরিসংখ্যান। বিশ্বকাপের দীর্ঘ ইতিহাসে আর্জেন্টিনা ও স্পেন এখন পর্যন্ত মাত্র একবারই মুখোমুখি হয়েছে। সেই একমাত্র দেখায় জয় পেয়েছিল আলবিসেলেস্তেরা। ১৯৬৬ সালের ইংল্যান্ড বিশ্বকাপের গ্রুপ পর্বে দুই দলের সেই লড়াইটি ছিল অত্যন্ত উত্তেজনাপূর্ণ। ম্যাচে আর্জেন্টিনা ২-১ গোলে স্পেনকে পরাজিত করেছিল। ওই ম্যাচে আর্জেন্টিনার হয়ে জোড়া গোল করেছিলেন লুইস আর্তিমে এবং স্পেনের একমাত্র গোলটি করেছিলেন কিংবদন্তি মিডফিল্ডার পির্রি।

উল্লেখ্য যে, ১৯৬৬ সালের সেই আসরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল স্পেনকে। অন্যদিকে, আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে স্বাগতিক ইংল্যান্ডের কাছে পরাজিত হয়ে শিরোপার দৌড় থেকে ছিটকে পড়েছিল। প্রায় ৬০ বছর পর আবারও বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হতে যাচ্ছে এই দুই ফুটবল পরাশক্তি। তবে এবার লড়াইটি গ্রুপ পর্বে নয়, বরং সরাসরি শিরোপা নির্ধারণী মঞ্চে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা-স্পেন: মুখোমুখি লড়াইয়ের অতীত ইতিহাস

আপডেট সময় : ০১:৪৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬