ঢাকা ১১:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ ঝিনাইদহে পুকুরে ডুবে সপ্তম শ্রেণির ছাত্রের মৃত্যু অনারারি ডক্টরেট পেলেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি প্রাণ গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরির সুযোগ দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ ১১ জনের প্রাণহানি হাসিনাকে ‘অমূল্য সম্পদ’ বলা চসিক সচিবের অডিও ফাঁস কিশোরগঞ্জে ইমাম ও পুরোহিতদের সম্মানি ভাতা কার্যক্রম উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইনিংস ব্যবধানে হার এড়ালো অস্ট্রেলিয়া, লিড মাত্র ১৫ রানের

ফেনীতে চাঁদা না পেয়ে বেদে পল্লীতে হামলা শ্রমিকদলের সভাপতির বিচারের দাবীতে মানববন্ধন

ফখরুল আলম সাজু ক্রাইম রিপোর্টার ঢাকা:
  • আপডেট সময় : ১০:১৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫ ২৩০ বার পড়া হয়েছে

ফেনীতে চাঁদা না পেয়ে বেদে পল্লীতে হামলা শ্রমিকদলের সভাপতির বিচারের দাবীতে মানববন্ধন

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফখরুল আলম সাজু ক্রাইম রিপোর্টার ঢাকা:

ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ও ফেনী সদর উপজেলা শ্রমিকদলের সহ সভাপতি শাহাবুদ্দিনের বিরুদ্ধে বেদে পল্লীতে দাবীকৃত চাঁদা না পেয়ে হামলা,ভাংচুর, লুটপাট,এর ঘটনাবিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ ১ জুলাই দুপুরে ফেনীর লালপোল বেদে পল্লীর সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত থেকে হামলার ঘটনায় শ্রমিকদল নেতা সাহাব উদ্দিন সহ জড়িতদের গ্রেফতার ও বিচার দাবী করে।

স্থানীয় মুদি দোকানদার মোঃ দুলাল মিয়া,সৌদি প্রবাস ফেরত মোঃ শহীদুল্লাহ্,মনিরুজ্জামান, স্বর্ন রুপা সন্ধানকারী মোঃ চৌধুরী হোসেন,চা দোকানদার বিবি আফিয়া বেগম, রজ্জভ নেছা বক্তব্য রাখেন।

ভুক্তভোগী পরিবার সমূহ জানান,শাহাবুদ্দিন তাদের কাছে নগদ ১ লাখ টাকা এবং প্রতিরাতে ১জন করে যুবতী মেয়ে পাঠাতে বলেন। তারা এতে অস্বীকার করলে প্রায় ২ শতাদিক সন্ত্রাসী নিয়ে গত ২৯ জুন বেদে পল্লীর বাড়ি ঘর ভাংচুর,হামলা ও কুপিয়ে যখম করে।

রজ্জভ নেছা জানান,আমরা দারিদ্র্য সীমার নিচে বসবাস করি।আমাদের বাড়িঘর ভাঙ্গচুরের আমরা উপযুক্ত শাস্তি চাই এবং ক্ষতিপূরণ দাবি করছি।আমরা মানুষ দাঁতের পোক, স্বর্ন রুপা সন্ধান সহ বিভিন্ন কাজ করি।আমাদের পর্যাপ্ত খাবার জুটে না,নেই কোন ভবিষ্যত।অথচ আমরা প্রতিমাসে তাকে চাঁদা দিতে হয়।

বিবি আফিয়া বেগম জানান,ছোট একটি চা দোকান করে সংসার পরিচালনা করি।আমাদের উপর অমানবিক নির্যাতন করেন এই মাইক শাহাবুদ্দিন।গত ৯ মাস সাহাব উদ্দিন আমাদের বেদে পল্লীতে এসে নানা ভাবে নির্যাতন করে আসছে। তিনি আরো বলেন, সাহাব উদ্দিন আমাদের সবাইকে ঘরে আগুন লাগিয়ে মেরে ফেলার হুমকি প্রদান করেন। আমরা এখন নিরাপত্তা হীনতায় রয়েছি।

হামলা, ভাংচুর লুটপাটের ঘটনায় রাশেদা ইসলাম বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করে। ফেনী মড়েল থানার ওসি মোহাম্মদ শামসুজ্জামান জানান মামলায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফেনীতে চাঁদা না পেয়ে বেদে পল্লীতে হামলা শ্রমিকদলের সভাপতির বিচারের দাবীতে মানববন্ধন

আপডেট সময় : ১০:১৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫