ঢাকা ১০:৩২ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার রাজধানীতে ৩ দিনে ট্রেনের ধাক্কায় ৪ জনের মৃত্যু টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে গ্রেনেড, গুলি, গাঁজা উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রেমিকাকে ঘুরতে নিয়ে গিয়ে কিশোরীকে গণধর্ষণ প্রেমিক সহ গ্রেফতার-৩ সকাল ৯টায় অফিস, কিন্তু সাড়ে ৯টায়ও খোঁজ নেই অধিকাংশ কর্মকর্তার আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ ঢাকায় আমজাদহাট সোসাইটির ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা ছাগলনাইয়া মানারাত হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যু মুগদায় হানি ট্র্যাপ থেকে কিশোর গ্যাং অপরাধ চক্রের দৌরাত্ম্যের অভিযোগ পরশুরামে প্রচেষ্টা স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে নতুন কমিটি গঠন

৩৭ দফা দাবির পরিপ্রেক্ষিতে কলেজগেটে তালা দিয়ে চতুর্থ দিনের মতো কারমাইকেল কলেজ ‘কমপ্লিট শাটডাউন’

স্টাফ রিপোর্টার রংপুর।
  • আপডেট সময় : ০৮:২০:২৪ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫ ১৮৯ বার পড়া হয়েছে

৩৭ দফা দাবির পরিপ্রেক্ষিতে কলেজগেটে তালা দিয়ে চতুর্থ দিনের মতো কারমাইকেল কলেজ ‘কমপ্লিট শাটডাউন’

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

স্টাফ রিপোর্টার রংপুর।

আজ (২৫ জুন) বুধবার সকাল ৯টায় কলেজের মূল ফটকের সামনে জড়ো হয়ে শিক্ষার্থীরা ‘শিক্ষা চাই, নিরাপত্তা চাই’, ‘শিক্ষকের অভাব দূর করো, ’ ‘ছাত্রাবাস চাই’, ‘বাস বাড়াও, ক্লাস চালাও’ ইত্যাদি স্লোগান দেন।

রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজে টানা ৪র্থ দিন ধরে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। ৩৭ দফা দাবির পরিপ্রেক্ষিতে কলেজগেটে তালা দিয়ে আজ বুধবার অবস্থান কর্মসূচি পালন করছেন তাঁরা।

আন্দোলনের ৪র্থ দিনে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলতে কারমাইকেল কলেজ গেটে উপস্থিত হন রংপুর জেলা প্রশাসক (ডিসি), পুলিশ কমিশনার ও সেনাবাহিনীর এক কর্মকর্তা। তাঁরা টানা ১ ঘণ্টা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে কলেজ ক্যাম্পাস ঘুরে দেখছেন।

শিক্ষার্থী সাজ্জাদ হোসেন বলেন, ‘আমরা ক্লাসে ফিরতে চাই। কিন্তু তার আগে চাই সমস্যার স্থায়ী সমাধান। আজ ডিসি স্যার, কমিশনার স্যার, ব্রিগেডিয়ার জেনারেল স্যারেরা এসেছেন, এটা ভালো উদ্যোগ। কিন্তু আমরা শিক্ষা উপদেষ্টার সরাসরি আগমন এবং লিখিত আশ্বাস ছাড়া আন্দোলন স্থগিত করব না।’

জেলা প্রশাসক রবিউল ফয়সাল জানান, ইতিমধ্যে মন্ত্রণালয়ে কথা হয়েছে। সময় ঠিক করে মন্ত্রণালয় থেকে শিক্ষা উপদেষ্টা এই কলেজে আসবেন। যে দাবিগুলো শিক্ষার্থীরা তুলেছেন, তা পর্যাক্রমে বাস্তবায়ন করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

৩৭ দফা দাবির পরিপ্রেক্ষিতে কলেজগেটে তালা দিয়ে চতুর্থ দিনের মতো কারমাইকেল কলেজ ‘কমপ্লিট শাটডাউন’

আপডেট সময় : ০৮:২০:২৪ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫