ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লামিন ইয়ামালের প্রেমিকা ইনেস গার্সিয়া কে, জানুন বিস্তারিত নীলফামারীর চিলাহাটিতে গড়ে উঠেছে পাখির অভয়ারণ্য ইরানের বিভিন্ন শহরে মার্কিন হামলা, নিহত ৮ ও ক্ষতিগ্রস্ত ৫ সেতু বিশ্বকাপ বিজয়ীদের জন্য ফিফা চালু করছে বিশেষ চ্যাম্পিয়নশিপ রিং সিরিয়ায় মার্কিন কমান্ড সেন্টারে ইরানের আকস্মিক হামলা মার্কিন হামলার পাল্টা জবাব দিল ইরান, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ বন্যায় ঘরহারা দুই বৃদ্ধার আশ্রয় নিয়ে দুশ্চিন্তা সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজন মালিক-চালক ও যাত্রীর সম্মিলিত সচেতনতা ২০২৬ বিশ্বকাপের ফাইনালে রেফারি হিসেবে থাকছেন স্লাভকো ভিনচিচ বৃষ্টি ও বন্যার প্রভাবে বাজারে সবজি, মুরগি ও ডিমের দাম চড়া

জনগণের ভাষা বুঝতে হবে: নারায়ণগঞ্জে জামায়াত নেতা সাইফুল আলম মিলন

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১২:৩৪:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ ২৯০ বার পড়া হয়েছে

জনগণের ভাষা বুঝতে হবে: নারায়ণগঞ্জে জামায়াত নেতা সাইফুল আলম মিলন

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও অঞ্চল পরিচালক সাইফুল আলম খান মিলন বলেছেন, “দেশ ও জাতির মুক্তির জন্য জাগতিক দক্ষতার পাশাপাশি আল্লাহর সঙ্গে সম্পর্ক জোরদার করা অপরিহার্য। আল্লাহর সাহায্য ছাড়া প্রকৃত পরিবর্তন সম্ভব নয়। এজন্য বেশি বেশি দোয়া করতে হবে।”

সোমবার (২৩ জুন) বাদ আসর নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের কার্যালয়ে কেন্দ্র ঘোষিত চলমান সাংগঠনিক পক্ষ উপলক্ষে মহানগরীর কর্মপরিষদ বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈন উদ্দিন আহমাদ।

সভাপতিত্ব করেন মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বার এবং সঞ্চালনায় ছিলেন মহানগর জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন।

সাইফুল আলম খান মিলন আরও বলেন, “আগামী জাতীয় নির্বাচনে দেশপ্রেমিক জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণের ভাষা বুঝে তাদের পাশে দাঁড়াতে হবে। জনগণের সুখ-দুঃখের সাথী না হলে নেতৃত্ব শক্তিশালী হয় না।”
তিনি বলেন, “জ্ঞান অর্জন ছাড়া কোনো আন্দোলন সফল হয় না। ফরজ নামাজের পাশাপাশি নফল ইবাদতেও গুরুত্ব দিতে হবে।”

বৈঠকে উপস্থিত ছিলেন মহানগরীর নায়েবে আমীর মাওলানা আব্দুল কাইয়ুম, সহকারী সেক্রেটারি জামাল হোসাইন, এইচ এম নাসির উদ্দিনসহ মহানগর কর্মপরিষদের অন্যান্য সদস্যবৃন্দ ও টিম সদস্যরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জনগণের ভাষা বুঝতে হবে: নারায়ণগঞ্জে জামায়াত নেতা সাইফুল আলম মিলন

আপডেট সময় : ১২:৩৪:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫