ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে এডিবির সহযোগিতা রাজধানীতে বিআরটিসির বিশেষ মহিলা বাস সার্ভিসের উদ্বোধন কাল শিগগিরই গঠিত হচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৯১৫ তরুণদের ‘ককরোচ’ আন্দোলনে চাপে মোদি সরকার, বিজেপির নতুন চ্যালেঞ্জ সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ কিউএস র‍্যাংকিংয়ে পিছিয়ে থাকার কারণ জানালেন শিক্ষামন্ত্রী নদীয়ায় কংগ্রেস নেতা ও তার ছেলেকে গুলি করে হত্যা পটুয়াখালীতে সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু সীতাকুণ্ডে জাহাজ দুর্ঘটনায় কেন এখনো তদন্ত শুরু করতে পারেনি কমিটি

৫ আগস্টের পূর্বেই আমরা মনোনয়নের পরিক্ষায় পরিক্ষিত: অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন

মো:আতাউর রহমান বন্দর উপজেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:০১:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫ ২৩৯ বার পড়া হয়েছে

৫ আগস্টের পূর্বেই আমরা মনোনয়নের পরিক্ষায় পরিক্ষিত: অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মো:আতাউর রহমান বন্দর উপজেলা প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫(সদর-বন্দর) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন বিএনপির মনোনয়ন প্রাপ্তির পরীক্ষা ৫ই আগস্ট এর পূর্বেই শেষ হয়েছে সুতরাং এখন যারা মনোনয়নের জন্য দৌড়ঝাপ করছেন তাদের সম্পর্কে আমাদের কিছু বলার নাই।
তিনি বলেন, দেশনায়ক তারেক রহমান আগামী নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রাপ্তির জন্য তিনটি যোগ্যতার কথা বলেছেন, এক. বিগত ১৬ বছরে আন্দোলন সংগ্রামে ভূমিকা, দুই. বিপদের সময় নেতাকর্মীদের পাশে কারা ছিল, তিন. ক্লিন ইমেজ ও এলাকায় জনসমর্থন ।

শনিবার (২১ জুন) নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ধামগড় ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আলোচিত ব্যবসায়ী মডেল গ্রুপের কর্ণধার মাসুদুজ্জামানের সমালোচনা করে বলেন, তিনি ছিলেন সেলিম ওসমানের দোসর।
আওয়ামীলীগের সময় অনুমোদন পাওয়া সিটিজেন ব্যাংকের মালিক যার অন্যতম প্রধান শেয়ার হোল্ডার বাংলাদেশের আইন অঙ্গনে ফ্যাসিবাদ কায়েম করা স্বৈরাচারের আইনমন্ত্রী আনিসুল হক। অথচ তিনি এখন বিএনপির মনোনয়ন পাওয়ার জন্য দৌড় ঝাঁপ করছেন বলে সাখাওয়াত হোসেন খান ক্ষোভ প্রকাশ করেন।

তিনি তার বক্তব্যে আরো বলেন, আমরা চাই জনগণ যেনো বিএনপির কোনো নেতাকর্মী দ্বারা নিপীড়িত, নির্যাতিত না হয়।
আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের নেতৃত্বে জিয়াউর রহমানের স্বপ্নের এশিয়ায় ইমার্জিং বাংলাদেশ।

ধামগড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহসিন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব আবু ইউসুফ খান টিপু, বন্দর উপজেলা বিএনপির নেতা শাহীন আহমেদ, মাসুদ রানা খন্দকার, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ আপন সহ যুবদল, স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

৫ আগস্টের পূর্বেই আমরা মনোনয়নের পরিক্ষায় পরিক্ষিত: অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন

আপডেট সময় : ১২:০১:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫