ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সুশাসন ও স্বচ্ছতার ওপর জোর দিলেন প্রতিমন্ত্রী কলাপাড়ায় বাবার পাশে ঘুমানো ১০ মাস বয়সি শিশু নিখোঁজ উত্তরায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার, স্বাভাবিক যান চলাচল দিল্লিতে বিক্ষোভকারীদের ওপর পুলিশি নির্যাতনের ভয়াবহ অভিযোগ সারের ডিলার নিয়োগে দুর্নীতির অভিযোগ, তদন্ত দাবি জামায়াতের সিরাজগঞ্জে ৪০০ গ্যাস সিলিন্ডার লুটের ঘটনায় গ্রেফতার ৩ মহা ষষ্ঠীতে বোধনের মধ্য দিয়ে আগামীকাল শুরু হচ্ছে শারদীয় দুর্গাপূজা অবৈধ সম্পদের মামলায় আবেদ আলীর ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৮ শিশুসহ ২৯ জনের মৃত্যু, আহত ৪০ এআই দিয়ে মিথ্যা কনটেন্ট ছড়ানোয় ক্ষুব্ধ অভিনেত্রী মেহজাবীন

জাতীয় সনদ ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক নাগরিক সংলাপে (সুজন)-এর সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান একই হলে ব্যাহত হয় গণতন্ত্র

স্টাফ রিপোর্টার রংপুর।
  • আপডেট সময় : ০৬:০৪:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫ ২৩২ বার পড়া হয়েছে

জাতীয় সনদ ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক নাগরিক সংলাপে (সুজন)-এর সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান একই হলে ব্যাহত হয় গণতন্ত্র

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার রংপুর।

আজ (৩১ মে) শনিবার বিকেলে রংপুর আরডিআরএস মিলনায়তনে অনুষ্ঠিত ‘জাতীয় সনদ ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক নাগরিক সংলাপ শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে
বাংলাদেশের সংবিধানে প্রধানমন্ত্রীর হাতে বিপুল ক্ষমতা ন্যস্ত। একই ব্যক্তি যদি আজীবন প্রধানমন্ত্রী থাকেন, তবে তার স্বৈরাচারী হয়ে ওঠা অস্বাভাবিক নয়। তাই একই ব্যক্তি যদি প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের দায়িত্ব পালন করেন, তাহলে তা একটি বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি করে—এমন মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ও সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার।

তিনি আরও বলেন, ক্ষমতা কুক্ষিগত করার বেশ কিছু পন্থা রয়েছে। তার মধ্যে একটি হলো—একজন ব্যক্তি প্রধানমন্ত্রী থাকা। আমাদের দেশে প্রধানমন্ত্রী-শাসিত সরকার ব্যবস্থায় মন্ত্রিপরিষদের সিদ্ধান্তের ভিত্তিতে নয়, অনেক সময় এককভাবেই প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেন। এমনকি প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতিকে সিদ্ধান্ত নিতে হয়। প্রধান বিচারপতির নিয়োগ ব্যতীত প্রধানমন্ত্রীর প্রায় সব সিদ্ধান্তই রাষ্ট্রপতির সিদ্ধান্ত হিসেবে গৃহীত হয়।

বদিউল আলম মজুমদার আরও বলেন, “জুলাই ঘোষণাপত্র একটি ঐতিহাসিক ঘোষণা। গত জুলাই মাসে যে আন্দোলন হয়েছিল, সেটি ঐতিহাসিক প্রেক্ষাপটে মূল্যায়ন করতে হবে। ‘জাতীয় সনদ’ হবে একটি সংস্কারভিত্তিক প্রস্তাবনা। রাজনৈতিক দলগুলো এতে সম্মত হয়ে স্বাক্ষর করবে এবং নির্ধারণ করবে—এই সংস্কারগুলো কীভাবে বাস্তবায়িত হবে।”

রংপুর মহানগর সুজনের সভাপতি অধ্যক্ষ খন্দকার ফখরুল আনাম বেঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, সুজনের কেন্দ্রীয় সমন্বয়ক দিলিপ সরকার, আইনজীবী অ্যাডভোকেট জোবাইদুল ইসলাম, মাহে আলম ও সমাজকর্মী মঞ্জুশ্রী সাহা সহ উপস্থিত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দগণ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জাতীয় সনদ ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক নাগরিক সংলাপে (সুজন)-এর সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান একই হলে ব্যাহত হয় গণতন্ত্র

আপডেট সময় : ০৬:০৪:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫