ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি এখন ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা হরিরামপুরে ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার গ্যাস না পেয়ে চট্টগ্রামে সিএনজিচালকদের সড়ক অবরোধ মক্কা চুক্তি: তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের নতুন প্রতিরক্ষা জোট সৌদি, পাকিস্তান ও তুরস্কের ‘মক্কা চুক্তি’ কি ইসরায়েলের জন্য নতুন হুমকি? যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছে ইরান, দাবি বিশেষজ্ঞের ট্রাম্পের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার হুমকি ইরানের অস্ট্রেলিয়ার লিড ছোঁয়ার পথে বাংলাদেশ, তামিমের ব্যাটে দারুণ লড়াই ইরান ঘিরে উত্তেজনায় বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম ফ্রান্সের স্টেইনস পৌরসভায় কাউন্সিলর নির্বাচিত হলেন বাংলাদেশি রাব্বানী খান

রাজবাড়ীর কালুখালীতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জেলা প্রতিনিধিঃ রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা
  • আপডেট সময় : ১০:২৪:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫ ২৪৮ বার পড়া হয়েছে

রাজবাড়ীর কালুখালীতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জেলা প্রতিনিধিঃ রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা

রাজবাড়ীর কালুখালীতে দ্রুতগতির একটি ট্রাকের চাপায় বারেক মন্ডল (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তিনি সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের দয়ালনগর গ্রামের তোরাপ মন্ডলের ছেলে।

৩০/০৫/১০২৫ ইং শুক্রবার দুপুর দেড়টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার চাঁদপুর ব্রিজের ওপর এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, চাঁদপুর ব্রিজের ওপর দিয়ে যাওয়ার সময় পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক মোটরসাইকেল কে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তিনি মারা যান।

কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নুরুল ইসলাম বলেন, “হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।”

পাংশা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন বলেন, “খবর পেয়ে কালুখালী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

মোঃ জাহিদুর রহিম মোল্লা বালিয়াকান্দি রাজবাড়ী

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাজবাড়ীর কালুখালীতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

আপডেট সময় : ১০:২৪:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫