ঢাকা ১২:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদীয় দুর্গাপূজা: আবেগঘন বিদায় রংপুরে বাইক চোর চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৬, ৮টি বাইক উদ্ধার প্রশান্ত মহাসাগরে রেকর্ড তাপমাত্রা বৃদ্ধির শঙ্কা, সতর্ক করল জাতিসংঘ প্রধানমন্ত্রীর খুলনা-বাগেরহাট সফর আগামীকাল: মোংলা বন্দর ও বেজা ইকোনমিক জোন পরিদর্শন এবার শীতের তীব্রতা ও স্থায়িত্ব কম হতে পারে: অধিদপ্তর হুতি হামলার মুখে সৌদি আরবে ব্যক্তিগত উড়োজাহাজ ভাড়া ও বিমার খরচ ৫০% বাড়ল দৌলতখানে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ, অতিরিক্ত মুনাফা বন্ধের আহ্বান পীরগঞ্জে পঞ্চগড় এক্সপ্রেসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু ভোটার তালিকায় ‘মৃত’ কামতা প্রসাদ, নাম ফেরাতে লড়ছেন দিল্লিতে যুক্তরাষ্ট্রের কাছে কখনো আত্মসমর্পণ করবে না ইরান: পররাষ্ট্রমন্ত্রী

শাজাহানপুরের ঐতিহ্যবাহী টেঙ্গামাগুর বুড়িমাতা মেলা আজ

রুবেল হাসান: শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৫২:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫ ২৪৮ বার পড়া হয়েছে

শাজাহানপুরের ঐতিহ্যবাহী টেঙ্গামাগুর বুড়িমাতা মেলা আজ

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রুবেল হাসান: শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শাজাহানপুর উপজেলার টেংগামাগুর গ্রামে আজ (১৩ মে) অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী শীতলা বুড়িমাতা পূজা ও মেলা। প্রায় দেড়শ’ বছরের পুরনো এই মেলা প্রতি বছর বৈশাখ মাসের শেষ মঙ্গলবার খরনা ইউনিয়ন পরিষদের পশ্চিম পার্শ্বে অনুষ্ঠিত হয়।

সকাল ৬টা থেকে শুরু হওয়া পূজায় হাজার হাজার ভক্ত অংশগ্রহণ করেছেন। তারা বুড়িমাতার বেদীতে প্রণাম জানিয়ে মানসা পূরণের জন্য পাঠা, কবুতর, দুধ, কলা, সন্দেশ ইত্যাদি নিবেদন করেন। পূজা বিকাল ৫টা পর্যন্ত চলে এবং পাঠাবলি দিয়ে শেষ হয় ।

মেলায় স্থানীয় ও আশেপাশের এলাকার মানুষজন অংশগ্রহণ করেন। এখানে রসালো লিচু, পাকা আম, তরমুজ, মিঠাই-মন্ডা, চুড়ি-ফিতা, খেলনা, কাঠের আসবাবপত্র, লোহার সামগ্রী, বাঁশ-বেতের জিনিসপত্রসহ নানা পণ্য বিক্রি হয়। শিশুদের জন্য নাগরদোলা ও অন্যান্য বিনোদনের ব্যবস্থা রয়েছে ।

শাজাহানপুর থানার ওসি (তদন্ত) মাসুদ করিম জানান, মেলার সার্বিক নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে।

মেলায় আসা কিছু ব্যবসায়ী অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ করেছেন।

এ বিষয়ে শাজাহানপুর উপজেলা নিবার্হী অফিসার ( ইউএনও) মোঃ তাইফুর রহমান বলেন, মেলায় অতিরিক্ত খাজনা আদায়ের বিষয়টি জানা নেই। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

এই মেলা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি একটি সামাজিক মিলনমেলাও, যেখানে মানুষ তাদের আত্মীয়-স্বজনদের সঙ্গে দেখা করে এবং আনন্দ উপভোগ করে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শাজাহানপুরের ঐতিহ্যবাহী টেঙ্গামাগুর বুড়িমাতা মেলা আজ

আপডেট সময় : ০১:৫২:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫