ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ ঝিনাইদহে পুকুরে ডুবে সপ্তম শ্রেণির ছাত্রের মৃত্যু অনারারি ডক্টরেট পেলেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি প্রাণ গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরির সুযোগ দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ ১১ জনের প্রাণহানি হাসিনাকে ‘অমূল্য সম্পদ’ বলা চসিক সচিবের অডিও ফাঁস কিশোরগঞ্জে ইমাম ও পুরোহিতদের সম্মানি ভাতা কার্যক্রম উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইনিংস ব্যবধানে হার এড়ালো অস্ট্রেলিয়া, লিড মাত্র ১৫ রানের

আওয়ামী লীগ নিষিদ্ধ: ভারতের গভীর উদ্বেগ

মোঃ মকবুলার রহমান স্টাফ রিপোর্টার নীলফামারী
  • আপডেট সময় : ১০:১৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫ ১৮৩ বার পড়া হয়েছে

আওয়ামী লীগ নিষিদ্ধ: ভারতের গভীর উদ্বেগ

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মকবুলার রহমান স্টাফ রিপোর্টার নীলফামারী

বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে প্রতিবেশী দেশ ভারত। বিবিসি বাংলায় এমন একটি খবর প্রকাশিত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যাবেলায় নয়াদিল্লিতে আয়োজিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “উপযুক্ত কোনও প্রক্রিয়া অনুসরণ না করেই আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা জারির বিষয়টি আমাদের জন্য অত্যন্ত উদ্বেগজনক।”

তিনি আরও যোগ করেন, “বাংলাদেশে গণতান্ত্রিক অধিকার সংকুচিত হওয়া এবং রাজনৈতিক পরিসর সঙ্কীর্ণ হয়ে আসার বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ভারত এই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন।”

এই পরিস্থিতিতে ভারতের পক্ষ থেকে আবারও বাংলাদেশে দ্রুত একটি অবাধ, সুষ্ঠু ও সর্বস্তরের অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানানো হয়েছে।

রণধীর জয়সওয়াল বলেন, “আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, বাংলাদেশের জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন জরুরি।”

উল্লেখ্য, গত আগস্টে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের পরিবর্তনের পর থেকেই নয়াদিল্লি ওই দেশে দ্রুত নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয়তার কথা বলে আসছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আওয়ামী লীগ নিষিদ্ধ: ভারতের গভীর উদ্বেগ

আপডেট সময় : ১০:১৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫