ঢাকা ০৫:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তৈরি পোশাক রপ্তানিতে নন-কটন পণ্যের সক্ষমতা বাড়াচ্ছে বাংলাদেশ কারাবাস ও বিরতি কাটিয়ে অভিনয়ে ফিরলেন অভিনেতা জাহের আলভী পটিয়ায় দুই ইউনিয়নের রশি টানাটানিতে ৩০ পরিবারের চরম দুর্ভোগ আটঘরিয়ায় দেড় লাখ তালের বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন জাতীয় পার্টির চেয়ারম্যানের বাসায় হামলার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ ইস্তাম্বুলে ইয়ামালের ম্যাজিকে গ্যালাতাসারাইকে উড়িয়ে দিল বার্সেলোনা সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর গভীর শোক প্রকাশ টেস্ট ইতিহাসে অনন্য বিশ্বরেকর্ড গড়লেন উইকেটরক্ষক লিটন দাস সিরাজগঞ্জে পূজার কেনাকাটায় সরগরম মার্কেট ও ফুটপাত গুমানি নদীতে বৈঠার ছন্দে মাতল ঐতিহ্যবাহী নৌকা বাইচ

তাফহীমুল কুরআন পোড়ানোর ঘটনায় আটক যুবক কারাগারে

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:১৯:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায় পবিত্র কোরআনের তাফসীর গ্রন্থ পোড়ানোর অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার মেহেদী হাসানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর এই আদেশ প্রদান করেন।

মামলার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায় তাফসীর গ্রন্থে আগুন দেওয়ার সময় উপস্থিত জনতা মেহেদী হাসানকে আটক করে। পরে তাকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয় এবং শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়। শাহবাগ থানার নীলক্ষেত পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) কামাল উদ্দিন মিয়া বাদী হয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও ধর্ম অবমাননার অভিযোগে মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, বৃহস্পতিবার রাত আনুমানিক ১২টা ৩৫ মিনিটের দিকে মেহেদী হাসান সাইয়েদ আবুল আ’লা মওদুদী (রহ.) রচিত ‘তাফহীমুল কুরআন’-এর তিনটি খণ্ডে আগুন ধরিয়ে দেন। রাত ১২টা ৫০ মিনিটের দিকে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে জনতা কর্তৃক আটককৃত মেহেদী হাসানকে নিজেদের হেফাজতে নেয়।

আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে শুক্রবার শাহবাগ থানার এসআই নাজমুল হাসান আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন জানান। শুনানিকালে আসামিপক্ষের পক্ষ থেকে কোনো জামিন আবেদন করা হয়নি। আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

তাফহীমুল কুরআন পোড়ানোর ঘটনায় আটক যুবক কারাগারে

আপডেট সময় : ০৭:১৯:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬