ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সোবহানার সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের রেকর্ড সংগ্রহ ৫ বছর পর ন্যান্সি ও জাহিদ নিরবের দ্বৈত গান ‘দিওয়ানা দিল’ তুরস্কে পর্যটকবাহী বাস ও টো ট্রাকের সংঘর্ষে নিহত ১১, আহত ২৭ পিরোজপুরে ডেঙ্গু ও কিশোর গ্যাং দমনে প্রতিমন্ত্রীর কঠোর নির্দেশনা জাতীয় ক্রিকেট লিগে একদিনে পাঁচ ব্যাটারের সেঞ্চুরি দিল্লির রাজপথে প্রতিবাদের ভূত যেভাবে মোদি সরকারকে তাড়া করছে দুর্গাপূজায় নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা রুখতে সজাগ থাকার আহ্বান রিজভীর আয়াসসহ চারজনের বিরুদ্ধে যেসব ধারায় মামলা, রিমান্ডের আদেশ চাঁদপুরে জেলেদের ৫ টন চাল জব্দ, তদন্ত কমিটি গঠন নতুন রেকর্ডের হাতছানি হানসি ফ্লিকের বার্সেলোনার সামনে

ভালোবাসাই যথেষ্ট

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:৩৮:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬ ২৬১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি




সরদার আব্দুস সালাম

মানুষ জন্ম নেয় কান্না নিয়ে,
পথে পথে জমে তার অসংখ্য প্রশ্ন।
জীবনের খাতায় লেখা থাকে
অপ্রাপ্তি আর অপেক্ষার গল্প।

মির্জা গালিব যেন দূর থেকে বলেন,
সব হিসাব কষতে যেও না।
জীবনের লাভ ক্ষতির খাতা
শেষ পর্যন্ত কেউ মেলাতে পারে না।

ধন, যশ, ক্ষমতার মুকুট
একদিন ধুলোর মতো ঝরে পড়ে।
মানুষ তখন ফিরে তাকায়
নিজের ভেতরের শূন্যতার দিকে।

সেখানে যদি থাকে সামান্য মমতা,
একটু সত্যিকারের ভালোবাসা,
তবে জীবন এতটা বৃথা নয়,
অন্তত হৃদয় তা মানতে শেখে।

সবংশের জন্য রেখে যাওয়া
অট্টালিকা নয় আসল উত্তরাধিকার।
সন্তানদের জন্য সবচেয়ে বড় দান
একটি নির্মল হৃদয়ের শিক্ষা।

তাই গালিবের নীরব বাণী যেন বলে,
ভালোবাসা থাকলে জীবন হারায় না।
মানুষ যদি মানুষকে ভালোবাসে,
তবেই পৃথিবী টিকে থাকে।

শেষে যখন সময়ের দরজা বন্ধ হবে,
নাম খ্যাতি কিছুই সাথে যাবে না।
শুধু একটি স্মৃতি বেঁচে থাকবে,
কারো হৃদয়ে রেখে যাওয়া ভালোবাসা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

 

ভালোবাসাই যথেষ্ট

আপডেট সময় : ১০:৩৮:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬

সরদার আব্দুস সালাম

মানুষ জন্ম নেয় কান্না নিয়ে,
পথে পথে জমে তার অসংখ্য প্রশ্ন।
জীবনের খাতায় লেখা থাকে
অপ্রাপ্তি আর অপেক্ষার গল্প।

মির্জা গালিব যেন দূর থেকে বলেন,
সব হিসাব কষতে যেও না।
জীবনের লাভ ক্ষতির খাতা
শেষ পর্যন্ত কেউ মেলাতে পারে না।

ধন, যশ, ক্ষমতার মুকুট
একদিন ধুলোর মতো ঝরে পড়ে।
মানুষ তখন ফিরে তাকায়
নিজের ভেতরের শূন্যতার দিকে।

সেখানে যদি থাকে সামান্য মমতা,
একটু সত্যিকারের ভালোবাসা,
তবে জীবন এতটা বৃথা নয়,
অন্তত হৃদয় তা মানতে শেখে।

সবংশের জন্য রেখে যাওয়া
অট্টালিকা নয় আসল উত্তরাধিকার।
সন্তানদের জন্য সবচেয়ে বড় দান
একটি নির্মল হৃদয়ের শিক্ষা।

তাই গালিবের নীরব বাণী যেন বলে,
ভালোবাসা থাকলে জীবন হারায় না।
মানুষ যদি মানুষকে ভালোবাসে,
তবেই পৃথিবী টিকে থাকে।

শেষে যখন সময়ের দরজা বন্ধ হবে,
নাম খ্যাতি কিছুই সাথে যাবে না।
শুধু একটি স্মৃতি বেঁচে থাকবে,
কারো হৃদয়ে রেখে যাওয়া ভালোবাসা।