ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাহিত্যে নোবেল জয়: অ্যান কারসনের সৃষ্টিশীলতায় মুগ্ধ বিশ্বজুড়ে লেখককুল রোববার ভারত সফরে যাচ্ছে তিন সদস্যের সরকারি প্রতিনিধিদল শান্তিতে নোবেল পেলেন মানবাধিকার কর্মী নাভি পিল্লাই জ্বালানি সংকট মোকাবিলায় ব্রেক্সিট-পরবর্তী যুক্তরাজ্যের ভূমিকা রাবিতে সাংবাদিকের ওপর হামলা: ৪ ছাত্রদল নেতার ছাত্রত্ব সাময়িক বাতিল সিরাজগঞ্জে সেপ্টেম্বর মাসের শ্রেষ্ঠ সম্মাননা পেলেন ২ পুলিশ কর্মকর্তা ৩০ বছর পর কফিনবন্দি হয়ে দেশে ফিরছেন নিউইয়র্ক প্রবাসী খোকন স্মার্ট ডাকসেবার প্রত্যয়ে বাংলাদেশে পালিত হচ্ছে বিশ্ব ডাক দিবস ইতালিতে বিতর্কিত নির্বাচনী সংস্কার পাস, বিরোধীদের ‘প্রতারণার’ অভিযোগ বাগেরহাটে শ্রেণিকক্ষ সংকট, বটগাছের নিচে চলছে শিক্ষার্থীদের পাঠদান

রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে দুই দফা হামলায় নিহত ৩

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:৩৫:১১ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবার দুই দফা হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় তিনজন সৌদি নাগরিক নিহত হয়েছেন। এছাড়া হামলায় বিভিন্ন দেশের নাগরিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। আহতদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে।

সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল অ্যাভিয়েশন (জিএসিএ) শুক্রবার এক বিবৃতিতে এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে জানানো হয়, প্রথম হামলায় বিমানবন্দরের স্থাপনা এবং দ্বিতীয় হামলায় সৌদি আরবের রাষ্ট্রীয় বিমান সংস্থা সৌদিয়ার একটি উড়োজাহাজকে লক্ষ্যবস্তু করা হয়েছে। হামলায় বিমানবন্দরের কিছু স্থাপনা ও সম্পদেরও ক্ষয়ক্ষতি হয়েছে।

জিএসিএ জানিয়েছে, হামলার পরপরই জরুরি উদ্ধারকারী দল ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি মোকাবিলায় কাজ শুরু করে। তবে হামলার বিস্তারিত পরিস্থিতি ও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব বিবৃতিতে জানানো হয়নি।

সৌদি আরব তাদের মূল প্রতিবেদনে এই হামলার জন্য ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের দায়ী করলেও, জিএসিএ-এর বিবৃতিতে হামলাকারীদের পরিচয় নিশ্চিত করা হয়নি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে দুই দফা হামলায় নিহত ৩

আপডেট সময় : ০২:৩৫:১১ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬