ঢাকা ১১:১১ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রশিক্ষণ ছাড়াই পাঠদান করছেন আড়াই লাখের বেশি শিক্ষক বিদেশি ফ্লাইটের নিরাপত্তা নিয়ে ইসরাইলে বিতর্ক, চাপে নেতানিয়াহু দেশের বাজারে সোনার দাম কমালো বাজুস নীতিমালা লঙ্ঘনে ৩৪ কেন্দ্র সচিবকে কারিগরি বোর্ডের শোকজ চাঁদে পারমাণবিক চুল্লি বসাতে মরিয়া যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন শিবগঞ্জে আদম ব্যবসায়ীকে হাত-পা বেঁধে পিটিয়ে হত্যার অভিযোগ রিয়াদে আজ মক্কা প্রতিরক্ষা জোটের গুরুত্বপূর্ণ বৈঠক রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকের ওপর হামলা: মামলা করবে প্রশাসন নতুন হুমকির মুখে যুক্তরাজ্য থেকে মার্কিন বোমারু বিমান প্রত্যাহার ভূমি জটিলতায় থমকে দুই গ্যাস কূপের অনুসন্ধান: মেয়াদ শেষ, কাজ শুরু হয়নি

ব্রাজিলে দ্বিতীয় ধাপে গড়াল নির্বাচন, এগিয়ে বলসোনারোপুত্র ফ্লাভিও

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:৪৮:০৫ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাজিলের পরবর্তী প্রেসিডেন্ট কে হচ্ছেন, তা নির্ধারণে আরও অপেক্ষা করতে হচ্ছে দেশটির ভোটারদের। গত রোববারের প্রথম ধাপের নির্বাচনে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কেউই প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট না পাওয়ায় নির্বাচন দ্বিতীয় ধাপে গড়িয়েছে। আগামী ২৫ অক্টোবর দ্বিতীয় দফার ভোটে চূড়ান্তভাবে বেছে নেওয়া হবে লাতিন আমেরিকার বৃহত্তম এই দেশটির পরবর্তী রাষ্ট্রপ্রধানকে।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, প্রথম পর্বের ভোটে বর্তমান প্রেসিডেন্ট ও বামপন্থী রাজনীতিক লুইজ ইনাসিও লুলা দা সিলভা এবং কট্টর ডানপন্থী সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর ছেলে ফ্লাভিও বলসোনারোর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। ৯৮ দশমিক ৮১ শতাংশ ভোট গণনা শেষে দেখা গেছে, ৪৫ বছর বয়সী ডানপন্থী সিনেটর ফ্লাভিও ৪৭ দশমিক ২৪ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। অন্যদিকে, ৮০ বছর বয়সী বর্তমান প্রেসিডেন্ট লুলা পেয়েছেন ৪৪ দশমিক ৯১ শতাংশ ভোট। বাকি ভোট গণনায় কোনো প্রার্থীরই এককভাবে ৫০ শতাংশ পাওয়ার সুযোগ নেই, ফলে দ্বিতীয় ধাপের লড়াই এখন অবধারিত।

প্রথম ধাপের ভোটে পিছিয়ে পড়াকে ‘অপ্রত্যাশিত’ বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট লুলা। তবে পরবর্তী ধাপে আরও শক্তিশালী হয়ে ফেরার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ‘আমি নিশ্চিত ছিলাম প্রথম ধাপে জয়ী হব। তবে আসল খেলা কেবল শুরু হতে যাচ্ছে।’ বামপন্থী এই বর্ষীয়ান নেতা আরও বলেন, ‘আমরা এখন খেলার অতিরিক্ত সময়ে আছি। এই অতিরিক্ত সময়ের মধ্যেই ব্রাজিলের জনগণের মন জয় করে নেব।’

অন্যদিকে, প্রথম ধাপের ফলাফলে দারুণ উচ্ছ্বসিত সাবেক প্রেসিডেন্টের ছেলে ফ্লাভিও বলসোনারো। বিজয়ী হওয়ার বিষয়ে শতভাগ আশাবাদী এই সিনেটর বলেন, ‘আর মাত্র তিন সপ্তাহ পর ব্রাজিলের মানুষ আধুনিক একটি সরকার বেছে নেওয়ার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে—এমন একটি বাস্তব সম্ভাবনা তৈরি হওয়ায় আমি অত্যন্ত আনন্দিত।’ রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রথম ধাপে ফ্লাভিওর এই অর্জন প্রত্যাশার চেয়েও অনেক বেশি। ফলে দ্বিতীয় ধাপেও তাঁর জয়ের সম্ভাবনা প্রবল এবং সেটি হলে বাবার পথ ধরে তিনিও রাষ্ট্রপ্রধানের আসনে বসবেন।

উল্লেখ্য, ব্রাজিলের গত প্রেসিডেন্ট নির্বাচনে এই লুলার কাছে হেরেই ক্ষমতাচ্যুত হয়েছিলেন ফ্লাভিওর বাবা জইর বলসোনারো। নির্বাচনে পরাজয়ের পর অভ্যুত্থানচেষ্টার মূল পরিকল্পনাকারী হিসেবে জইর বলসোনারো বর্তমানে ২৭ বছরের কারাদণ্ড ভোগ করছেন। বর্তমানে লাতিন আমেরিকার অধিকাংশ দেশেই ডানপন্থার জয়জয়কার চলছে, যেখানে ভোটাররা মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠদের বেছে নিচ্ছেন। ভৌগোলিক ও অর্থনৈতিকভাবে লাতিন আমেরিকার সবচেয়ে প্রভাবশালী দেশ ব্রাজিল শেষ পর্যন্ত কোন পথে যাবে, তা জানা যাবে আগামী তিন সপ্তাহ পর দ্বিতীয় ধাপের ভোটের মাধ্যমে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

ব্রাজিলে দ্বিতীয় ধাপে গড়াল নির্বাচন, এগিয়ে বলসোনারোপুত্র ফ্লাভিও

আপডেট সময় : ০৯:৪৮:০৫ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬