ঢাকা ০১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেত্রকোনায় ফের দুই রোহিঙ্গার এনআইডি তৈরির অভিযোগ, নেপথ্যে দালালচক্র ঢাকার গণপরিবহন ও যানজট নিরসনে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক বিশ্বসেরা গবেষকের তালিকায় ষষ্ঠ স্থানে বেরোবির তৌফিকুল ইসলাম এসএ-টুয়েন্টির নিলামে দল পেলেন না নাহিদ রানা, বাংলাদেশের একমাত্র প্রতিনিধি রিশাদ সড়কে চাঁদাবাজি বন্ধে কার্যকর পদক্ষেপের আহ্বান রিজভীর স্পেনের আবাসন আন্দোলনের প্রতীক মারিকারমেনের প্রয়াণ সিইসির পদত্যাগের দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের বড় বিক্ষোভ লালপুরে যুবদল নেতার নেতৃত্বে চিকিৎসকের বাড়িতে হামলা ও ভাঙচুর টঙ্গীতে রান্নার সময় অগ্নিদগ্ধ গৃহবধূর মৃত্যু অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে ভারতের সঙ্গে সংলাপে আগ্রহী বাংলাদেশ

১২টি মানবিক সংকটে ১৬ কোটি ডলার সহায়তা দিল জাতিসংঘ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:১১:৪২ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বের সবচেয়ে বেশি অর্থসংকটে থাকা ১২টি মানবিক সংকটে জীবনরক্ষাকারী সহায়তা প্রদানের লক্ষ্যে ১৬ কোটি ডলার বরাদ্দ করেছে জাতিসংঘ। শুক্রবার জাতিসংঘের কেন্দ্রীয় জরুরি প্রতিক্রিয়া তহবিল (সিইআরএফ) থেকে এই অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় দপ্তর (ওসিএইচএ) জানিয়েছে, চলতি বছর সবচেয়ে গুরুতর মানবিক সংকটে থাকা ৮ কোটি ৭০ লাখ মানুষের কাছে সহায়তা পৌঁছে দেওয়ার বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

জাতিসংঘের মানবিক বিষয়ক প্রধান টম ফ্লেচার এক বিবৃতিতে বলেন, আমাদের ৮ কোটি ৭০ লাখ মানুষের কাছে পৌঁছাতে হবে, আর সময় নষ্ট করার সুযোগ নেই। তবে তিনি সতর্ক করে বলেছেন, শুধু অর্থ বরাদ্দ করলেই সংকট মোকাবিলা সম্ভব নয়। মানবিক সহায়তা পৌঁছানোর জন্য রাজনৈতিক সদিচ্ছার ওপর জোর দিয়ে ফ্লেচার বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান, যেন তারা সহায়তার পথ খুলে দেন, বাধাগুলো দূর করেন এবং জীবন ঝুঁকিতে থাকা মানুষের কাছে পৌঁছানোর সুযোগ নিশ্চিত করেন।

বরাদ্দ করা ১৬ কোটি ডলারের মধ্যে ১৫ কোটি ডলার আফগানিস্তান, বুরকিনা ফাসো, ক্যামেরুন, চাদ, কিউবা, মালি, নাইজার, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড, সোমালিয়া, দক্ষিণ সুদান, সুদান ও ইয়েমেনে ব্যয় করা হবে। মূলত জরুরি ও জীবনরক্ষাকারী মানবিক সহায়তা কার্যক্রমে এসব অর্থ ব্যবহার করা হবে। এর আগে ফ্লেচার জানিয়েছিলেন, আফগানিস্তান, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড, দক্ষিণ সুদান, সুদান ও ইয়েমেনসহ ১০টি সংকটের ক্ষেত্রে মানবিক সহায়তার প্রবেশাধিকার নিশ্চিত করতে জরুরি কূটনৈতিক উদ্যোগ প্রয়োজন।

এই ১২টি সংকটে থাকা প্রতিবন্ধী ব্যক্তিদের বিশেষ প্রয়োজন মেটাতে আলাদাভাবে আরও ১ কোটি ডলার বরাদ্দ রাখা হয়েছে। সাম্প্রতিক এই অর্থ বরাদ্দের ফলে ২০২৬ সালে এখন পর্যন্ত সিইআরএফ থেকে মোট সহায়তার পরিমাণ দাঁড়িয়েছে ৪৮ কোটি ৩০ লাখ ডলারে। জাতিসংঘের ভাষ্যমতে, বিশ্বজুড়ে মানবিক সংকটের মাত্রা বাড়তে থাকায় সীমিত তহবিলের মধ্যেই সবচেয়ে জরুরি প্রয়োজন রয়েছে এমন জনগোষ্ঠীর কাছে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়াই তাদের অন্যতম প্রধান লক্ষ্য।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

১২টি মানবিক সংকটে ১৬ কোটি ডলার সহায়তা দিল জাতিসংঘ

আপডেট সময় : ০১:১১:৪২ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬