ঢাকা ০৩:৩২ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাধবদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ লাখ ২ হাজার টাকা জরিমানা তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী ময়মনসিংহে এনসিডি কর্নারে ওষুধ সংকট, বাড়ছে হৃদ্‌রোগের ঝুঁকি কাশ্মীরে সিআইএসএফ’র গুলিতে অফিসারসহ নিহত ৪ দুই দশক পর ইরাক থেকে মার্কিন সামরিক বাহিনী পুরোপুরি প্রত্যাহার চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে ১৬ বছরের কিশোর নিহত, গ্রেপ্তার ১ যৌতুক প্রথা নিয়ে কোনাল-রাফসান ও বুলবুলের নতুন গান উচ্চকক্ষ ও প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে বিশেষ কমিটিতে ভিন্নমত ইউপিএলের শোরুমে হামলা ও কর্মীদের হয়রানির ঘটনায় ৩৬ বিশিষ্ট নাগরিকের নিন্দা মাঠে অদ্ভূতকাণ্ড: প্রতিপক্ষের চুল ধরে টানায় ২ লাল কার্ড

ইয়েমেনে তিন সপ্তাহে ৭১ হাজার শিশু বাস্তুচ্যুত

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:১৯:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইয়েমেনে সংঘাতের মাত্রা বেড়ে যাওয়ায় গত তিন সপ্তাহে প্রায় ৭১ হাজার শিশু তাদের ঘরবাড়ি ছেড়ে বাস্তুচ্যুত হতে বাধ্য হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) এই উদ্বেগজনক তথ্য প্রকাশ করেছে।

জেনেভায় সাংবাদিকদের সামনে ইউনিসেফের ইয়েমেন প্রতিনিধি আখিল ইয়ার জানান, এই তিন সপ্তাহে মোট ১ লাখ ৩০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যার মধ্যে ৭১ হাজারই শিশু। বাস্তুচ্যুতদের বড় একটি অংশ দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ গভর্নরেটের বাসিন্দা অথবা সেখান থেকে অন্য কোথাও আশ্রয় নিতে বাধ্য হয়েছে।

আখিল ইয়ার সতর্ক করে বলেন, চলমান সংঘাতের কারণে ইয়েমেনে খাদ্য সংকট প্রকট হচ্ছে, যা শিশুদের জীবনকে আরও হুমকির মুখে ঠেলে দিচ্ছে। ইউনিসেফের মোবাইল পুষ্টি দলগুলো নিরাপদে পৌঁছানো সম্ভব এমন এলাকায় ২ হাজার ৯০০ শিশুর ওপর জরিপ চালিয়েছে। এর মধ্যে চারজনের একজনের বেশি তীব্র অপুষ্টিতে ভুগছে এবং প্রায় ২০০ শিশু গুরুতর তীব্র অপুষ্টির শিকার।

ইউনিসেফের প্রাক্কলন অনুযায়ী, চলতি বছর ইয়েমেনে পাঁচ বছরের কম বয়সী ২২ লাখের বেশি শিশু তীব্র অপুষ্টির ঝুঁকিতে রয়েছে। এর মধ্যে পাঁচ লাখের বেশি শিশুর অবস্থা গুরুতর হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সংঘাতের সরাসরি প্রভাব পড়ছে প্রাণহানির ঘটনায়ও। সেপ্টেম্বরের শুরু থেকে এখন পর্যন্ত অন্তত ১৫ শিশু নিহত ও ১৪ শিশু আহত হওয়ার বিষয়টি ইউনিসেফ যাচাই করেছে। এছাড়া আরও তিন শিশু নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। সংঘাতের কারণে শিক্ষাব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে; গত তিন সপ্তাহে ২৪৩টি স্কুল বন্ধ হয়ে যাওয়ায় প্রায় ১ লাখ ৪০ হাজার শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

ইয়েমেনে তিন সপ্তাহে ৭১ হাজার শিশু বাস্তুচ্যুত

আপডেট সময় : ১২:১৯:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬