ঢাকা ০৮:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইউপি নির্বাচনে প্রার্থীদের জামানত ৫ গুণ বাড়ালো ইসি মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির নতুন সময়সূচি ঘোষণা নোয়াখালীতে নিম্নমানের সেতু নির্মাণ, দুই প্রকৌশলীর কৈফিয়ত তলব নীলফামারীর কিশোরগঞ্জে আগাম আলু চাষে ভাগ্য বদলের স্বপ্ন বরিশালে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ সাবেক সাত এমপি ও তাদের স্বজনদের বিরুদ্ধে দুদকের মামলা আপা আর ফিরে আসবে না, খুনিদের ছাড় নেই: তথ্য প্রতিমন্ত্রী বারিধারায় গাড়িচাপা: কিশোর চালক আজান আলী শরীফ অবশেষে গ্রেপ্তার সম্ভাবনা থেকে সংকটে গণঅধিকার পরিষদ: রাজনীতির মাঠে টিকে থাকার লড়াই মাস্টার্স পরীক্ষার আগেই বিচারক হলেন ইবির রাজু আহমেদ

আগামী ২৩ সেপ্টেম্বর থেকে বিশ্বজুড়ে ইরানি এয়ারলাইনের কার্যক্রম বন্ধ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:২৭:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরানের সব বাণিজ্যিক এয়ারলাইনের কার্যক্রম আগামী বুধবার, ২৩ সেপ্টেম্বর থেকে বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। সোমবার (২১ সেপ্টেম্বর) মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।

বেসেন্ট জানান, ইরানের বেসামরিক বিমান চলাচল ব্যবস্থাকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করার লক্ষ্যে এটি ব্যাপক ‘সেকেন্ডারি নিষেধাজ্ঞা’ আরোপের একটি অংশ। তিনি সতর্ক করে বলেন, যেসব আন্তর্জাতিক বিমানবন্দর ও হাব ইরানি বিমানকে সেবা প্রদান করবে, সেগুলো মার্কিন ব্যাংকিং ব্যবস্থা থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকিতে পড়বে। এছাড়া ইরানি বিমানের জ্বালানি সরবরাহ, অবতরণের সুবিধা প্রদান কিংবা তাদের টিকিট বিক্রির সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলো মার্কিন ডলার লেনদেনের সুযোগ হারাবে।

ওয়াশিংটন তেহরানের হয়ে লেনদেন সহজতর করা বেশ কিছু আর্থিক মধ্যস্থতাকারীকে শনাক্ত করেছে বলেও বেসেন্ট উল্লেখ করেন। তিনি বলেন, বিশ্বজুড়ে আমরা এমন সহযোগীদের দেখেছি এবং আমরা এটি বন্ধ করে দিচ্ছি। নিষেধাজ্ঞা বাস্তবায়নের বিষয়ে চীনের ভূমিকার কথা উল্লেখ করে তিনি জানান, চীনের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর প্যান গংশেংসহ দেশটির আর্থিক কর্তৃপক্ষের সঙ্গে ওয়াশিংটন পর্দার আড়ালে আলোচনা চালিয়ে যাচ্ছে।

এই নিষেধাজ্ঞার সময়সীমা কতদিন থাকবে সে বিষয়ে নির্দিষ্ট কিছু না জানালেও বেসেন্ট বলেন, পরিস্থিতির ওপর আগের চেয়ে অনেক বেশি চাপ তৈরি করা হয়েছে। ইরান যুদ্ধের সপ্তম মাসে এসে যুক্তরাষ্ট্রের ‘অপারেশন ইকোনমিক ফিউরি’র আওতায় এই অর্থনৈতিক পদক্ষেপ নেওয়া হলো। এই পরিকল্পিত নিষেধাজ্ঞার বিষয়ে ইরানের কর্মকর্তারা এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

আগামী ২৩ সেপ্টেম্বর থেকে বিশ্বজুড়ে ইরানি এয়ারলাইনের কার্যক্রম বন্ধ

আপডেট সময় : ১২:২৭:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬