ঢাকা ০১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করল বিমান বাংলাদেশ গ্রাম ও শহর: জীবনযাত্রার ভিন্নতা, শিশুদের স্বাস্থ্যে এগিয়ে গ্রাম উখিয়ায় বিজিবিকে লক্ষ্য করে গুলি, দেড় লাখ ইয়াবা উদ্ধার আজ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯৪তম আত্মাহুতি দিবস হরমুজ প্রণালীতে আটকে পড়া বাংলাদেশি জাহাজ উদ্ধারে ইরানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৫ দিনের আলটিমেটাম দিল ইরান জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যের বাজারে অস্থিরতা ও বাড়তি চাপ লোক দেখানো ইবাদত থেকে বাঁচার উপায় ও করণীয় জমি ছাড়ার নোটিশে দিশেহারা নাটোরের দিনমজুরের কলেজপড়ুয়া তিন মেয়ে মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব হলেন নোমান মাহমুদ

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের সাথে সম্মিলিত কাজের আহ্বান প্রধানমন্ত্রীর

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:০৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা এবং যৌথ দায়িত্ববোধের ওপর ভিত্তি করে বিশ্বনেতাদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে।

জাতিসংঘ আয়োজিত ‘এসডিজি মোমেন্ট’ অনুষ্ঠানে পাঠানো এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, এসডিজি অর্জনের ক্ষেত্রে আমরা বর্তমানে বেশ পিছিয়ে রয়েছি। এই লক্ষ্যমাত্রা পূরণে এখন কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি সবাইকে একযোগে কাজ করতে হবে।

প্রেস উইং আরও জানায়, প্রধানমন্ত্রী তার বার্তায় আন্তর্জাতিক অংশীদারিত্ব শক্তিশালী করা, অভিজ্ঞতা বিনিময় এবং এসডিজি বাস্তবায়নে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন। অনুষ্ঠানে বিশ্বের অন্যান্য দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরাও ভিডিও বার্তার মাধ্যমে নিজেদের বক্তব্য তুলে ধরেন।

উল্লেখ্য, আগামী সোমবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম (ইউএনজিএ-৮১) উচ্চপর্যায়ের অধিবেশনে যোগদানের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের পথে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের সাথে সম্মিলিত কাজের আহ্বান প্রধানমন্ত্রীর

আপডেট সময় : ০৮:০৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬