ঢাকা ০৭:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নোয়াখালীতে নিম্নমানের সেতু নির্মাণ, দুই প্রকৌশলীর কৈফিয়ত তলব নীলফামারীর কিশোরগঞ্জে আগাম আলু চাষে ভাগ্য বদলের স্বপ্ন বরিশালে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ সাবেক সাত এমপি ও তাদের স্বজনদের বিরুদ্ধে দুদকের মামলা আপা আর ফিরে আসবে না, খুনিদের ছাড় নেই: তথ্য প্রতিমন্ত্রী বারিধারায় গাড়িচাপা: কিশোর চালক আজান আলী শরীফ অবশেষে গ্রেপ্তার সম্ভাবনা থেকে সংকটে গণঅধিকার পরিষদ: রাজনীতির মাঠে টিকে থাকার লড়াই মাস্টার্স পরীক্ষার আগেই বিচারক হলেন ইবির রাজু আহমেদ শাল্লায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত সিলেটে সওজের সরকারি জমিতে গোরস্থান নির্মাণের চেষ্টা, কাজ বন্ধ

ইরানের ওপর নৌ অবরোধ: ৯৬টি জাহাজের পথ বদলাল যুক্তরাষ্ট্র

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:৩৯:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরানের ওপর পুনরায় নৌ অবরোধ কার্যকর করার পর থেকে এ পর্যন্ত ৯৬টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করতে বাধ্য করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। বৃহস্পতিবার সেন্টকমের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। সংস্থাটি জানিয়েছে, অবরোধের বিধিনিষেধ নিশ্চিত করতেই এসব বাণিজ্যিক জাহাজকে অন্য পথে ঘুরিয়ে দেওয়া হয়েছে।

গত ১৪ জুলাই থেকে ইরানের ওপর এই নৌ অবরোধ পুনরায় কার্যকর করা হয়। সেন্টকমের দেওয়া তথ্য অনুযায়ী, এরপর থেকেই ৯৬টি বাণিজ্যিক জাহাজের চলাচল অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হলেও মানবিক সহায়তা বহনকারী ৫০টিরও বেশি জাহাজকে এই জলপথ দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।

এদিকে এই অবরোধের প্রভাবে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী বৈশ্বিক প্রতিষ্ঠান কেপলারের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, বৃহস্পতিবার মাত্র সাতটি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে। অথচ এর আগের দিনও এই সংখ্যা ছিল ১২টি। এমনকি গত ১০ দিনের গড় হিসাব অনুযায়ী, প্রতিদিন গড়ে ১৪টি জাহাজ এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে যাতায়াত করেছে।

উল্লেখ্য, হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল নৌপথ হিসেবে পরিচিত। মধ্যপ্রাচ্য থেকে উৎপাদিত খনিজ তেলের একটি বড় অংশ এই প্রণালি ব্যবহার করেই বিশ্ববাজারে পরিবহন করা হয়ে থাকে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

ইরানের ওপর নৌ অবরোধ: ৯৬টি জাহাজের পথ বদলাল যুক্তরাষ্ট্র

আপডেট সময় : ০৭:৩৯:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬