ঢাকা ০৬:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বারিধারায় গাড়িচাপা: কিশোর চালক আজান আলী শরীফ অবশেষে গ্রেপ্তার সম্ভাবনা থেকে সংকটে গণঅধিকার পরিষদ: রাজনীতির মাঠে টিকে থাকার লড়াই মাস্টার্স পরীক্ষার আগেই বিচারক হলেন ইবির রাজু আহমেদ শাল্লায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত সিলেটে সওজের সরকারি জমিতে গোরস্থান নির্মাণের চেষ্টা, কাজ বন্ধ সরকারের অনুমোদন: দেড় লাখ টন সার ও মসুর ডাল কেনা হবে কাউকে ভয় পেতে আসিনি, আসিয়ান কাপ নিয়ে আত্মবিশ্বাসী হামজা চৌধুরী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেসিস নির্বাচন সামনে রেখে ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন স্টারলিংককে টেক্কা দিতে মহাকাশে অ্যামাজনের নতুন দৌড়

বৃটিশ কনস্যুলেট বন্ধের ঘোষণা ইসরাইলের, পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:২০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতিগুলোর ওপর বৃটেনের আরোপ করা নিষেধাজ্ঞার জবাবে পাল্টা কঠোর পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছে তেল আবিব। ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সা’আর মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জানিয়েছেন, এর অংশ হিসেবে পূর্ব জেরুজালেমে অবস্থিত বৃটিশ কনস্যুলেট বন্ধ করে দেয়া হবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী সা’আর আরও জানিয়েছেন, কনস্যুলেট বন্ধের পাশাপাশি ইসরাইলে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন গাজা সমন্বয় মিশন থেকেও লন্ডনকে বাদ দেয়া হবে। এছাড়া অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ দেয়ার যে সুযোগ বৃটেন পেয়ে আসছিল, তাও বাতিল করা হয়েছে।

মূলত বৃটেনের সাম্প্রতিক ঘোষণার পরই ইসরাইল এসব পাল্টা পদক্ষেপের কথা জানাল। মঙ্গলবার বৃটেন অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতি থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞাসহ বসতি সম্প্রসারণে সহায়তাকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছিল।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

বৃটিশ কনস্যুলেট বন্ধের ঘোষণা ইসরাইলের, পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি

আপডেট সময় : ১১:২০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬