ঢাকা ০৭:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পর্যটন খাতের বড় সম্ভাবনা কাজে লাগাতে সরকারের নতুন মাস্টারপ্ল্যান হাজীগঞ্জ প্রেসক্লাবে ব্যবসায়ী সমিতির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় এশিয়ান গেমসে চীনের একক আধিপত্য, ১০০ স্বর্ণপদক জয় চুয়াডাঙ্গায় ৫০টি অসহায় পরিবারের হাতে নতুন ঘরের চাবি হস্তান্তর বিশ্বমানের পর্যটন শিল্প গড়ে তোলা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী শান্তিগঞ্জে হাওর ও নদী রক্ষা কমিটির সভাপতি জিয়াউর, সম্পাদক রেদুয়ান জাজিরায় পুলিশ দেখে কেক ও মোটরসাইকেল ফেলে পালালো আ.লীগ নেতাকর্মীরা এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি: বক্তারা শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের বিশেষ অনুদান দিচ্ছে সরকার, আবেদনের নিয়ম

ইসরাইলি সেনাকে নিয়ে বিজ্ঞাপন, তোপের মুখে অ্যাডিডাস

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:১৪:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্রীড়াসামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডিডাস বর্তমানে বিশ্বব্যাপী ব্যাপক সমালোচনা ও বয়কটের মুখে পড়েছে। অঙ্গহানি হওয়া ব্যক্তিদের জন্য তৈরি এক পায়ের জুতার (সিঙ্গেল-শু) প্রচারণায় একটি বিজ্ঞাপন তৈরি করেছিল প্রতিষ্ঠানটি, যেখানে মডেল হিসেবে রাখা হয়েছে এক সাবেক ইসরাইলি সেনাকে। বিজ্ঞাপনটিতে মডেল হওয়া শালেভ বিটন ২০২১ সালে গাজায় ইসরাইলি বাহিনীর ১১ দিনের এক সামরিক অভিযানে নিজের এক পা হারিয়েছিলেন।

এই প্রচারণাকে ফিলিস্তিনিদের জন্য চরম অপমানজনক হিসেবে আখ্যা দিয়েছেন ফিলিস্তিনি বিডিএস ন্যাশনাল কমিটির প্রতিষ্ঠাতা সদস্য এবং প্যাকবি-এর ক্রীড়া বয়কট প্রচারণার সমন্বয়ক স্টেফানি ওয়েস্টব্রুক। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বর্তমানে বিশ্বের যেকোনো স্থানের চেয়ে গাজায় মাথাপিছু অঙ্গহানি হওয়া শিশুর সংখ্যা সবচেয়ে বেশি। এমন পরিস্থিতিতে একজন ইসরাইলি সেনাকে ব্যবহার করে সহানুভূতি আদায়ের এই চেষ্টা চরম ধৃষ্টতার শামিল।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের সামরিক অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত গাজায় ৫ হাজারের বেশি মানুষের অঙ্গহানির ঘটনা ঘটেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

ইসরাইলি সেনাকে নিয়ে বিজ্ঞাপন, তোপের মুখে অ্যাডিডাস

আপডেট সময় : ১০:১৪:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬