ঢাকা ০৪:২০ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে বিসিকের চাকরি মেলায় ৬৩৯টি পদের সুযোগ একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন দুই মাসে ব্যাংক থেকে সরকারের ঋণ সাড়ে ১৬ হাজার কোটি টাকা শাড়িকাণ্ড নিয়ে মুখ খুললেন তানজিন তিশা, অভিযোগ করলেন সম্মানহানির ইন্ডিয়া জোটের বৈঠকে জ্ঞানেশ কুমারের অপসারণই মূল লক্ষ্য: মমতা ভারতে ভিনিসিয়ুসের প্রথম সফর: গোয়ায় খেলেছিলেন অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্ট ইরান সংঘাত দ্রুত শেষ হবে, তেলের দাম কমবে: ট্রাম্প গঙ্গা পানি চুক্তি নিয়ে কারিগরি পর্যায়ে আলোচনা অব্যাহত: জয়সোয়াল সরকারের প্রতি জনগণের অনাস্থা ঢাকতে বিশৃঙ্খলা করা হচ্ছে: গোলাম পরওয়ার মাধবদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ লাখ ২ হাজার টাকা জরিমানা

থাইল্যান্ডের পাত্তায়ায় নোঙর করল মার্কিন রণতরি ‘আব্রাহাম লিংকন’

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:৫৯:৩০ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২: ৪১

থাইল্যান্ডের উপকূলীয় শহর পাত্তায়ার লায়েম চাবাং বন্দরে নোঙর করেছে মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন। দীর্ঘ কয়েক মাস সমুদ্রে অবস্থানের পর বুধবার বিশাল আকারের এই পারমাণবিক শক্তিচালিত রণতরিটি থাইল্যান্ডে এসে পৌঁছায়। মূলত এতে থাকা প্রায় পাঁচ হাজার নাবিক ও মেরিন সদস্যের বিশ্রামের জন্য এই বিরতি দেওয়া হয়েছে, যারা গত নভেম্বরের পর এই প্রথম থাইল্যান্ডের মাটিতে পা রাখার সুযোগ পাচ্ছেন।

২০২৫ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে যাত্রা শুরু করেছিল ‘আব্রাহাম লিংকন’। প্রাথমিকভাবে একে দক্ষিণ চীন সাগরে মোতায়েন করা হলেও পরবর্তীতে মধ্যপ্রাচ্যের দিকে পাঠানো হয়। প্রায় ছয় মাস আগে ইরান লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা শুরু হওয়ার পূর্বেই রণতরিটির এই রুট পরিবর্তন করা হয়েছিল।

তবে দীর্ঘ সময় ধরে সমুদ্রে অবস্থানের কারণে জাহাজের অভ্যন্তরীণ জীবনযাত্রা ও পরিবেশ নিয়ে খোদ যুক্তরাষ্ট্রেই তীব্র সমালোচনা সৃষ্টি হয়েছে। জাহাজের জীবনযাত্রার মান হ্রাস এবং সেনাসদস্যদের মানসিক স্বাস্থ্যের অবনতি নিয়ে বিভিন্ন প্রতিবেদন সামনে এসেছে। এমনকি কয়েকজন নাবিক আত্মহত্যার চেষ্টা করেছেন বলেও খবর চাউর হয়েছে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধনীতির সমালোচনা আরও জোরদার হয়েছে।

এদিকে মার্কিন সেনাদের আগমন উপলক্ষে থাইল্যান্ডের বিখ্যাত পর্যটননগরী পাত্তায়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ভিয়েতনাম যুদ্ধের সময় থেকেই মার্কিন সেনাদের বিশ্রাম ও বিনোদনের জন্য এই শহরটি বেশ জনপ্রিয়। শহরের একটি বারের বাইরে টানানো সাইনবোর্ডে লেখা হয়েছে, ‘সব মার্কিন সামরিক বাহিনীর সদস্যকে স্বাগতম। আপনাদের সেবার জন্য ধন্যবাদ।’

পাত্তায়ার মেয়র পোরামাসে এনগামপিচেস জানিয়েছেন, সম্প্রতি শহরে যৌনকর্মীদের বিরুদ্ধে একটি অভিযান চালানো হলেও মার্কিন সেনাদের আগমনকে কেন্দ্র করে এটি করা হয়েছে—এমন অভিযোগ তিনি অস্বীকার করেছেন। ফেসবুকে দেওয়া এক পোস্টে মেয়র বলেন, ‘তারা এখানে বিশ্রাম নিতে এসেছেন।’ আগামী রোববার জাহাজটি থাইল্যান্ড ছেড়ে যাওয়ার পূর্ব পর্যন্ত নাবিকদের যাতায়াতের সুবিধার্থে বাসের ব্যবস্থা করা হয়েছে। সেনাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের কাছ থেকে যাতে অতিরিক্ত অর্থ আদায় না করা হয়, সে বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

তবে মার্কিন সেনাদের জন্য কিছু বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তারা জেটস্কির মতো জলক্রীড়ায় অংশ নিতে পারবেন না। এছাড়া থাইল্যান্ডের শিথিল মাদক আইনের সুযোগ নিয়ে গাঁজা সেবন করা থেকেও তাদের বিরত থাকতে বলা হয়েছে। অবশ্য কেনাকাটার জন্য শপিংমল বা ধর্মীয় উপাসনালয়সহ শহরের অন্যান্য দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখতে তাদের উৎসাহিত করা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

থাইল্যান্ডের পাত্তায়ায় নোঙর করল মার্কিন রণতরি ‘আব্রাহাম লিংকন’

আপডেট সময় : ১২:৫৯:৩০ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬