ঢাকা ১১:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব কমিটি পুনর্গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে বড় পতন এআই-এর যুগেও নিজের অবস্থানে অনড় ‘লিপস্টিক কিং’ লি জিয়াকি টেকনাফে কাউন্সিলর একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের শুনানি আজ যুক্তরাষ্ট্রে শি জিনপিংকে লাল গালিচা অভ্যর্থনা, আলোচনায় বাণিজ্যসহ নানা ইস্যু টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে শীর্ষে পাকিস্তানের আবরার, পেছনে ফেললেন রশিদকে টানা সাত দিন কমল বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম মহানবী (সা.)-এর ইনসাফ: মানবজাতির জন্য অনুপম আদর্শ মুকসুদপুরে পৃথক স্থান থেকে নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার

নেপাল ও চীনে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১০০০ ছাড়াল

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:৫১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নেপাল ও চীনে গত সপ্তাহে আঘাত হানা প্রলয়ঙ্করী হড়পা বানে মৃতের সংখ্যা ১০০০ ছাড়িয়ে গেছে। সরকারি কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, এই দুর্যোগে উভয় দেশে এখনও ৪৪০০ জনেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।

নেপালে উদ্ধারকাজ ও পরিস্থিতি পর্যবেক্ষণকারী সিএনএনের টিম জানিয়েছে, কর্তৃপক্ষ এখন পর্যন্ত শনাক্ত করতে না পারা শত শত নিহত ব্যক্তিকে গণকবরে সমাহিত করছে। পর্যাপ্ত ফ্রিজার সুবিধার অভাবে মরদেহগুলো সংরক্ষণ করা কঠিন হয়ে পড়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পরবর্তীতে পরিচয় শনাক্তের সুবিধার্থে মরদেহগুলোর ডিএনএ নমুনা সংগ্রহ করে রাখা হচ্ছে, যাতে শনাক্তকরণের পর সেগুলো পরিবারের কাছে হস্তান্তর করা যায়।

দেশটিতে এখন পর্যন্ত ১১ হাজার ৮১৪ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। নেপালে নিখোঁজদের সংখ্যা কিছুটা কমে ৩৯১৬ জনে দাঁড়িয়েছে। নিখোঁজদের মধ্যে বিশ্বের ৩০টি দেশ থেকে আসা ৫৮৩ জন বিদেশি পর্যটক রয়েছেন। অন্যদিকে, চীনেও দুর্যোগের প্রভাব ভয়াবহ; সেখানে ২৩টি দেশের ২৬১ জন বিদেশি নাগরিক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

গত বুধবার নেপালের রাসুয়া জেলার ভোটেকোশি নদীতে আকস্মিক বন্যার সূত্রপাত হয়। পানির তীব্র স্রোত ও শক্তির কারণে বন্যায় নিহতদের মরদেহ কয়েকশ মাইল দূর পর্যন্ত ভেসে চলে গেছে বলে জানা গেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

নেপাল ও চীনে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১০০০ ছাড়াল

আপডেট সময় : ০১:৫১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬