ছয় মাসের যুদ্ধে সংকটে যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরান
- আপডেট সময় : ০৮:১৩:১০ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ ১২ বার পড়া হয়েছে

ইরানে বড় ধরনের সামরিক অভিযানের ছয় মাস অতিবাহিত হওয়ার পর যুক্তরাষ্ট্র, ইসরাইল এবং ইরান—তিন দেশই বর্তমানে জটিল পরিস্থিতির সম্মুখীন। ছয় মাস আগে শুরু হওয়া এই অভিযানে তেহরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনি ও দেশটির কয়েকজন নেতা নিহত হন। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দীর্ঘদিনের একটি লক্ষ্য পূরণ হলেও, এই যুদ্ধ বর্তমানে তাকে বড় ধরনের রাজনৈতিক চাপের মুখে ঠেলে দিয়েছে।
একইভাবে যুদ্ধের নেতিবাচক প্রভাব পড়ছে যুক্তরাষ্ট্রের ওপরও। অন্যদিকে, নিষেধাজ্ঞা, অবরোধ ও মূল্যস্ফীতির চাপে ইরানের অর্থনীতি টালমাটাল অবস্থায় রয়েছে। যুদ্ধের ছয় মাস পার হওয়ার পরও তিন দেশ তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। ইরানের সরকার পতন হয়নি এবং যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় দেশগুলোর নেতৃত্ব এখন নতুন রাজনৈতিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়িয়েছে।




























