ঢাকা ০৮:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির নতুন সময়সূচি ঘোষণা নোয়াখালীতে নিম্নমানের সেতু নির্মাণ, দুই প্রকৌশলীর কৈফিয়ত তলব নীলফামারীর কিশোরগঞ্জে আগাম আলু চাষে ভাগ্য বদলের স্বপ্ন বরিশালে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ সাবেক সাত এমপি ও তাদের স্বজনদের বিরুদ্ধে দুদকের মামলা আপা আর ফিরে আসবে না, খুনিদের ছাড় নেই: তথ্য প্রতিমন্ত্রী বারিধারায় গাড়িচাপা: কিশোর চালক আজান আলী শরীফ অবশেষে গ্রেপ্তার সম্ভাবনা থেকে সংকটে গণঅধিকার পরিষদ: রাজনীতির মাঠে টিকে থাকার লড়াই মাস্টার্স পরীক্ষার আগেই বিচারক হলেন ইবির রাজু আহমেদ শাল্লায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন নির্বাহী আদেশ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:৫৩:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬ ১৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার সুযোগ সীমিত করার লক্ষ্যে আরও দুটি নতুন নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসের ওভাল অফিসে তিনি এই আদেশে স্বাক্ষর করেন। এর আগে তার আগের একটি নির্বাহী আদেশ সুপ্রিম কোর্টে বাতিল হয়ে গিয়েছিল।

হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, নতুন আদেশের একটির লক্ষ্য হলো ‘বার্থ ট্যুরিজম’ বা কেবল সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্যে বিদেশিদের যুক্তরাষ্ট্রে আসার প্রবণতা নিরুৎসাহিত করা। ট্রাম্প প্রশাসন জানিয়েছে, পর্যটক পরিচয়ে অনেকেই যুক্তরাষ্ট্রে প্রবেশ করলেও তাদের মূল উদ্দেশ্য থাকে এখানে সন্তান জন্ম দেওয়া, যাতে সেই শিশু স্বয়ংক্রিয়ভাবে মার্কিন নাগরিকত্ব পেয়ে যায়।

দ্বিতীয় নির্বাহী আদেশে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে অযোগ্য ব্যক্তিদের পরিধি আরও বিস্তৃত করা হয়েছে। এর আওতায় বিদেশি সরকারের হয়ে লবিং করা ব্যক্তি এবং নির্দিষ্ট কিছু বিদেশি সরকারি সংশ্লিষ্ট ব্যক্তিদের সন্তানদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া নাগরিকত্ব অর্জনের ক্ষেত্রে প্রতারণামূলক কর্মকাণ্ডের অভিযোগ থাকলে তার বিরুদ্ধেও নতুন বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

আদেশে সই করার সময় প্রেসিডেন্ট ট্রাম্প জন্মসূত্রে নাগরিকত্ব বিষয়ে সুপ্রিম কোর্টের আগের রায়কে ‘খুবই দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেন। তিনি জানান, প্রশাসন এখন বিষয়টি নতুনভাবে পুনর্বিন্যাস করছে। এর আগে ২০২৫ সালে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই তিনি অনুরূপ একটি আদেশ জারি করেছিলেন, যা পরে সুপ্রিম কোর্টে ৬-৩ ভোটে অসাংবিধানিক ঘোষিত হয়। আদালত তখন জানিয়েছিল যে, সংবিধানের ১৪তম সংশোধনী অনুযায়ী যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী প্রায় সব ব্যক্তিই জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার যোগ্য।

এদিকে ট্রাম্পের এই নতুন পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে বিভিন্ন মানবাধিকার ও অভিবাসনপন্থী সংগঠন। তাদের দাবি, সংবিধানের সুরক্ষা পাওয়া জন্মসূত্রে নাগরিকত্বের বিষয়টি কেবল নির্বাহী আদেশের মাধ্যমে সীমিত করা সম্ভব নয়। ফলে এই নতুন আদেশও আইনি চ্যালেঞ্জের মুখে পড়বে এবং শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টেই এর ভাগ্য নির্ধারিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন নির্বাহী আদেশ

আপডেট সময় : ০৮:৫৩:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬