ঢাকা ০৭:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোপনে আবুধাবি সফরে নেতানিয়াহু, বৈঠক আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে সম্পর্ক সুন্দর ও দৃঢ় করতে সালামের গুরুত্ব অপরিসীম আশুলিয়ায় উচ্ছেদ অভিযানে আনসার-হকার সংঘর্ষ, আহত ৪ শরীয়তপুর পরিবার পরিকল্পনা কার্যালয়ে তালা ভেঙে ল্যাপটপ ও ট্যাব চুরি এইচএসসি উত্তীর্ণদের শিক্ষাবৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন আজকের পর্দায় বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচসহ নেশন্স লিগের ফুটবল লড়াই কাশীয়ানীতে ১৯৮ ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার ট্রাম্প-শি বৈঠকে সমঝোতা না হলেও যুক্তরাষ্ট্রে আসবে চীনা বৈদ্যুতিক গাড়ি শ্রীনগরে অগ্রণী ব্যাংকের টাকা লোপাট: পলাতক কর্মকর্তা শরীফুজ্জামান ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তিতে নতুন রেকর্ড

আল-আকসা প্রাঙ্গণে ৪ হাজারেরও বেশি ইসরায়েলির প্রবেশে তীব্র উত্তেজনা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:৪৭:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে নতুন করে চরম উত্তেজনা দেখা দিয়েছে। ইহুদিদের ধর্মীয় শোক দিবস ‘তিশা ব'আভ’ উপলক্ষে চার হাজারেরও বেশি ইসরায়েলি বসতি স্থাপনকারী ও কট্টর ডানপন্থী কর্মী সেখানে প্রবেশ করায় এই পরিস্থিতির সৃষ্টি হয়। ফিলিস্তিনি কর্তৃপক্ষের মতে, চলতি বছরে আল-আকসা প্রাঙ্গণে এটিই সবচেয়ে বড় ধরনের অনুপ্রবেশের ঘটনা।

এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই কঠোর পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে আল-আকসা প্রাঙ্গণ পরিদর্শন করেছেন ইসরায়েলের বিতর্কিত জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির। কট্টরপন্থী এই মন্ত্রীর সেখানে যাওয়ার ঘটনায় ফিলিস্তিন ও জর্ডানসহ আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া ও নিন্দার ঝড় উঠেছে।

ফিলিস্তিনি প্রশাসনের জেরুজালেম গভর্নরেট জানিয়েছে, গত বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যা পর্যন্ত ৪ হাজার ২৮৮ জন ইসরায়েলি আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করেছেন। সংশ্লিষ্টদের আশঙ্কা, দিনের শেষ নাগাদ এই সংখ্যা ৫ হাজারে পৌঁছাতে পারে, যা তিশা ব'আভ উপলক্ষে আগের সব রেকর্ডকে ছাড়িয়ে যাবে।

উল্লেখ্য, ইহুদি ধর্মাবলম্বীদের কাছে তিশা ব'আভ হলো প্রাচীন দুটি ইহুদি মন্দির ধ্বংসের স্মরণে পালিত একটি শোকের দিন। মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্র এই স্থানটি আল-আকসা মসজিদ প্রাঙ্গণ হিসেবে পরিচিত হলেও, ইহুদিরা এটিকে ‘টেম্পল মাউন্ট’ বলে অভিহিত করে থাকে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

আল-আকসা প্রাঙ্গণে ৪ হাজারেরও বেশি ইসরায়েলির প্রবেশে তীব্র উত্তেজনা

আপডেট সময় : ০৭:৪৭:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬