ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সোবহানার সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের রেকর্ড সংগ্রহ ৫ বছর পর ন্যান্সি ও জাহিদ নিরবের দ্বৈত গান ‘দিওয়ানা দিল’ তুরস্কে পর্যটকবাহী বাস ও টো ট্রাকের সংঘর্ষে নিহত ১১, আহত ২৭ পিরোজপুরে ডেঙ্গু ও কিশোর গ্যাং দমনে প্রতিমন্ত্রীর কঠোর নির্দেশনা জাতীয় ক্রিকেট লিগে একদিনে পাঁচ ব্যাটারের সেঞ্চুরি দিল্লির রাজপথে প্রতিবাদের ভূত যেভাবে মোদি সরকারকে তাড়া করছে দুর্গাপূজায় নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা রুখতে সজাগ থাকার আহ্বান রিজভীর আয়াসসহ চারজনের বিরুদ্ধে যেসব ধারায় মামলা, রিমান্ডের আদেশ চাঁদপুরে জেলেদের ৫ টন চাল জব্দ, তদন্ত কমিটি গঠন নতুন রেকর্ডের হাতছানি হানসি ফ্লিকের বার্সেলোনার সামনে

আসামে ভয়াবহ বন্যা: গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:৪৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের আসামে বন্যা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। ‘আসাম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি’ (এএসডিএমএ) জানিয়েছে, বিগত ২৪ ঘণ্টায় বন্যায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে চারজন শিশুও রয়েছে। এই নতুন প্রাণহানির ফলে গত দুই দিনে বন্যায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ জনে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, বন্যার কারণে এখনও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন।

এএসডিএমএ-র রিপোর্টে উল্লেখ করা হয়েছে, বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিবসাগর, চরাইদেও, ধেমাজি ও জোড়হাট জেলা। এছাড়া ডিব্রুগড়, কামরূপ, তিনসুকিয়া ও লখিমপুরসহ একাধিক এলাকার বাসিন্দারাও ভয়াবহ ক্ষতির সম্মুখীন হয়েছেন। সব মিলিয়ে প্রায় ছয় লাখ ৫৩ হাজারেরও বেশি মানুষ এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। বন্যার পানিতে রাজ্যের অন্তত ৯৩৯টি গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে এবং ব্যাপক ফসলি জমিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

দুর্গত এলাকায় উদ্ধার তৎপরতা জোরদার করতে ভারতীয় সেনাবাহিনী, বিমানবাহিনী, এনডিআরএফ, এসডিআরএফ, পুলিশ ও স্থানীয় প্রশাসন সম্মিলিতভাবে কাজ করছে। বন্যার কারণে রাজ্যের যোগাযোগ ব্যবস্থাও মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এর ফলে বহু ট্রেন বাতিল করা হয়েছে অথবা সেগুলোর পথ পরিবর্তন করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

আসামে ভয়াবহ বন্যা: গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু

আপডেট সময় : ০৬:৪৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬