ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঈশ্বরদীতে ক্রেতা সেজে দুই ভরি স্বর্ণের মালা নিয়ে চম্পট গোপালগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদানের চেক বিতরণ ইবির আইন অনুষদের ১৯ শিক্ষার্থী সিভিল জজ পদে মনোনীত নিষেধাজ্ঞার মুখে ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নিরসনে নতুন আশাবাদ, নিউইয়র্কে উচ্চপর্যায়ের বৈঠক ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক নিউইয়র্কে মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক ডেঙ্গু ও হাম প্রতিরোধে ব্যর্থতার সুযোগ নেই: রুহুল আমিন হাওলাদার রোহিঙ্গা সংকট নিরসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর নাটোর সদর উপজেলায় বক্তব্য দেওয়ার সময় মারা গেলেন মাদ্রাসা শিক্ষক

ওয়ার্ল্ড ফুড ফোরামে যোগ দিতে রোমের পথে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস

মোঃ মকবুলার রহমান নীলফামারী জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:০৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫ ২২১ বার পড়া হয়েছে

ওয়ার্ল্ড ফুড ফোরামে যোগ দিতে রোমের পথে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মকবুলার রহমান
নীলফামারী জেলা প্রতিনিধি:

বিশ্ব খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য নিরসন ও টেকসই উন্নয়ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা সভায় অংশ নিতে ইতালির রাজধানী রোমের উদ্দেশে আজ (রোববার) সকালে ঢাকা ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস

সকাল ১১টা ৩০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি যাত্রা করেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সফরসূচি অনুযায়ী, অধ্যাপক ইউনূস জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) আয়োজিত ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে আমন্ত্রিত অতিথি হিসেবে ভাষণ দেবেন। এছাড়া তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে পৃথক বৈঠক করবেন। এসব বৈঠকে খাদ্য ব্যবস্থা রূপান্তর, টেকসই কৃষি, দারিদ্র্য মোকাবিলা ও বৈশ্বিক উন্নয়ন সহযোগিতা বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

ওয়ার্ল্ড ফুড ফোরাম হলো FAO-র একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম, যেখানে বিশ্বের নীতিনির্ধারক, গবেষক, তরুণ উদ্ভাবক ও উদ্যোক্তারা খাদ্য ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে মতবিনিময় করেন। এ বছরের সম্মেলনটি ১০ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ইতালির রোমে FAO সদর দপ্তরে অনুষ্ঠিত হচ্ছে।

বিশ্লেষকদের মতে, প্রধান উপদেষ্টার এই সফর বাংলাদেশের বৈশ্বিক কূটনীতি ও আন্তর্জাতিক পরিমণ্ডলে সক্রিয় অংশগ্রহণের একটি তাৎপর্যপূর্ণ দৃষ্টান্ত।

সফর শেষে আগামী ১৫ অক্টোবর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ওয়ার্ল্ড ফুড ফোরামে যোগ দিতে রোমের পথে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস

আপডেট সময় : ০৪:০৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫