ঢাকা ০১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেপ্টেম্বরে নয়, জানুয়ারিতে হতে পারে ভারত-বাংলাদেশ সিরিজ ৮৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন নরওয়ের রাজা হারাল্ড নেপালের ভয়াবহ বন্যা: বাংলাদেশের কাপ্তাই বাঁধের জন্য কি সতর্কবার্তা? গোয়াইনঘাটে ২৬ কোটির মহাসড়ক নির্মাণে বাধা ৯০ গাছ মধুমতি নদীর ভাঙনে দিশেহারা বোয়ালমারীর লংকারচর নীচুপাড়ার বাসিন্দারা শৈলকুপা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে পুরস্কারের টাকা আত্মসাতের অভিযোগ নেপালে হিমবাহ ধসে মৃতের সংখ্যা ৪৭২, নতুন বন্যার ঝুঁকিতে এলাকা কারওয়ান বাজারে শুরু হলো প্রথম আলো বন্ধুসভার ‘লেখক বন্ধু উৎসব’ সিলেটে হাম ও উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু নেপাল সীমান্তে হিমালয় কন্যার বুকে প্রলয়ংকরী জলবোমার আঘাত

অনিবন্ধিতদের দিয়ে কাজ করানোয় অস্ট্রেলিয়ায় ৩ এজেন্ট শাস্তির মুখে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অস্ট্রেলিয়ায় নিবন্ধিত মাইগ্রেশন এজেন্টের রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে অনিবন্ধিত ব্যক্তিদের দিয়ে অভিবাসন সহায়তা দেওয়ার অভিযোগে তিন এজেন্টের বিরুদ্ধে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে দেশটির অভিবাসন এজেন্ট নিবন্ধন কর্তৃপক্ষ। সরকারের মতে, নিবন্ধিত এজেন্টের নম্বর ব্যবহার করে এই অনিবন্ধিত ব্যক্তিদের দিয়ে কাজ করানোকে ‘ফ্রন্ট এজেন্ট’ কার্যক্রম হিসেবে চিহ্নিত করা হচ্ছে। ফেডারেল সরকারের দাবি, অভিবাসন পরামর্শ খাত থেকে অসাধু ও অনিবন্ধিত ব্যক্তিদের সরিয়ে দেওয়ার অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হচ্ছে। একজন গ্রাহক যখন কোনো মাইগ্রেশন এজেন্টকে অর্থ প্রদান করেন, তখন তার প্রত্যাশা থাকে যে একজন নিবন্ধিত ও যোগ্য পেশাজীবীই তার কাজটি সম্পন্ন করবেন।

সরকারি তথ্য অনুযায়ী, গত অক্টোবরে গঠিত বিশেষ পর্যবেক্ষণ দল ২০২৫–২৬ অর্থবছরে ৮৫ জন নিবন্ধিত এজেন্টের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে। এ সময় নিয়ম লঙ্ঘনের ৪৩টি ঘটনা চিহ্নিত করা হয় এবং ২৮ জন এজেন্টের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তিনটি পৃথক ঘটনায় নিবন্ধিত এজেন্টরা তাদের রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে অনিবন্ধিতদের অভিবাসন সহায়তা দেওয়ার সুযোগ করে দিয়েছিলেন। প্রথম ঘটনায়, তিনটি ব্যবসায়িক ইমি অ্যাকাউন্টের মাধ্যমে শত শত ভিসা আবেদনে অনিবন্ধিত ব্যক্তিদের সম্পৃক্ততা পাওয়ায় সংশ্লিষ্ট এজেন্টের নিবন্ধন বাতিল করা হয়েছে। দ্বিতীয় ঘটনায়, একজন নিবন্ধিত এজেন্ট স্বীকার করেছেন যে তার ছেলে, যিনি নিজে নিবন্ধিত নন, ব্যবসার জন্য অভিবাসন সহায়তা দিয়েছেন। এছাড়া গ্রাহকদের কাছে জাল বিভাগীয় চিঠিপত্র পাঠিয়ে ভিসার আবেদন জমা হয়েছে বলে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগও উঠেছে। তৃতীয় ঘটনায়, ব্যবসার অন্য এক পরিচালককে নিজের রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে ভিসার আবেদন জমা দেওয়ার অনুমতি দেওয়ায় অপর এক এজেন্টকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ওই পরিচালক তখন নিবন্ধিত হওয়ার প্রক্রিয়ায় ছিলেন।

অস্ট্রেলিয়ার আইন অনুযায়ী, নিবন্ধিত মাইগ্রেশন এজেন্ট, অস্ট্রেলীয় আইনজীবী এবং নির্দিষ্ট কিছু অব্যাহতিপ্রাপ্ত ব্যক্তি ছাড়া অন্য কেউ অভিবাসন সহায়তা দিতে পারেন না। এই ধরনের কার্যক্রম গুরুতর অপরাধ হিসেবে গণ্য হয়। যদিও শাস্তির মুখে পড়া তিন এজেন্টের নাম প্রকাশ করেনি কর্তৃপক্ষ। অস্ট্রেলিয়ার নাগরিকত্ব, শুল্ক ও বহুসংস্কৃতি বিষয়ক সহকারী মন্ত্রী জুলিয়ান হিল জানিয়েছেন, কোনো পেশাতেই একজন পেশাজীবীর রেজিস্ট্রেশন নম্বর অন্য কেউ ব্যবহার করবে—এটি গ্রহণযোগ্য নয়। কর্তৃপক্ষ জানিয়েছে, অধিকাংশ এজেন্ট সততার সঙ্গে কাজ করলেও একটি ছোট গোষ্ঠী ব্যক্তিগত লাভের জন্য অস্ট্রেলিয়ার অভিবাসন ব্যবস্থাকে দুর্বল করার চেষ্টা করছে, যাদের শনাক্ত করার প্রক্রিয়া অব্যাহত থাকবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

অনিবন্ধিতদের দিয়ে কাজ করানোয় অস্ট্রেলিয়ায় ৩ এজেন্ট শাস্তির মুখে

আপডেট সময় : ০৬:২৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬