ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেসিস নির্বাচন সামনে রেখে ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন স্টারলিংককে টেক্কা দিতে মহাকাশে অ্যামাজনের নতুন দৌড় নির্যাতন করে স্বীকারোক্তি আদায়ের পর আজমুলের মৃত্যুতে গ্রেফতার ১ বার্লিন বিমানবন্দরে ড্রোন দেখা যাওয়ায় ফ্লাইট চলাচল বন্ধ সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক স্থাপনে নিষেধাজ্ঞা গোলান মালভূমি সিরিয়ারই থাকবে, জাতিসংঘে আল-শারার ঘোষণা ভোলায় এনসিপির কমিটি ঘোষণার পরপরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ এফবিআইয়ের হাজারো কর্মকর্তার সংবেদনশীল তথ্য চুরির দাবি হ্যাকারদের তেলুগু তারকা নানির ক্যারিয়ার, সম্পদ ও আসন্ন সিনেমার গল্প

গ্রিস উপকূলে দুই শতাধিক অভিবাসী উদ্ধার, বেশিরভাগই বাংলাদেশি ও সুদানি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:৩৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬ ২৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইউরোপীয় সীমান্ত ও কোস্ট গার্ড এজেন্সি (ফ্রন্টেক্স) গত ৪৮ ঘণ্টায় গ্রিসের দক্ষিণাঞ্চলীয় ক্রিট দ্বীপের উপকূলের কাছে দুই শতাধিক অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে। লিবিয়ার উপকূল থেকে বেশ কয়েকটি নৌকায় করে তারা ক্রিটে পৌঁছান। উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে বেশিরভাগই সুদান ও বাংলাদেশের নাগরিক, এছাড়া মিশরের কিছু নাগরিকও রয়েছেন। অভিবাসীদের এই আগমনে দ্বীপটির স্থানীয় কর্তৃপক্ষ ও অভ্যর্থনা কেন্দ্রগুলোর ওপর চাপ বাড়ছে।

বৃহস্পতিবার সকালে ফ্রন্টেক্সের একটি উড়োজাহাজ প্রথম ৪০ জন অভিবাসীকে বহনকারী একটি নৌকা শনাক্ত করে। ইয়েরাপেত্রার দক্ষিণ-পূর্ব উপকূলে পৌঁছানোর পর কোস্টগার্ডের সহায়তায় তাদের বন্দরে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের পরিচয় যাচাই ও নিবন্ধন সম্পন্ন করা হয়েছে। এর কয়েক ঘণ্টা আগেই আরও দুটি নৌকায় ১১২ জন অভিবাসী সেখানে পৌঁছান। এর মধ্যে প্রথম নৌকায় ৩১ জন সুদানি ও ২৫ জন বাংলাদেশি ছিলেন, আর দ্বিতীয় নৌকায় ছিলেন ৪৭ জন বাংলাদেশি ও ৯ জন মিশরীয় নাগরিক।

উদ্ধার হওয়া সব অভিবাসীকে হেরাক্লিয়ন বন্দরের একটি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। এদিকে গ্রিক কর্তৃপক্ষ মানবপাচারের অভিযোগে দক্ষিণ সুদানের ১৬ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করেছে। আগের একটি অভিযানে উদ্ধার হওয়া ৫০ জন অভিবাসীকে পাচারের সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ রয়েছে। উদ্ধার হওয়া অভিবাসীদের ভাষ্যমতে, লিবিয়ার তোব্রুক শহর থেকে গ্রিসের উদ্দেশে যাত্রা করার সময় ওই কিশোর নৌকাটি চালিয়েছিল এবং এই যাত্রার জন্য জনপ্রতি ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ডলার পর্যন্ত অর্থ নেওয়া হয়েছিল।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

গ্রিস উপকূলে দুই শতাধিক অভিবাসী উদ্ধার, বেশিরভাগই বাংলাদেশি ও সুদানি

আপডেট সময় : ০৮:৩৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬