ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন, সহ-অধিনায়ক হৃদয় আসামের বন্যাদুর্গতদের পাশে সালমান খান ও তার দাতব্য সংস্থা দেশ গড়ার লক্ষ্যে ১৮ ঘণ্টা কাজ করছেন প্রধানমন্ত্রী: মির্জা ফখরুল দালাল ও টেস্ট বাণিজ্য বন্ধে কঠোর হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর সিলেটে এনসিপির পদযাত্রা ঘিরে ৫ উপজেলায় বিজিবি মোতায়েনের আবেদন ঢাকা সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক কিসমত খন্দকার আর নেই বিদেশের মাটিতে টেস্টে টানা অষ্টম হারের লজ্জায় পাকিস্তান একীভূত ৫ ব্যাংকের গ্রাহকদের টাকা তোলার নিয়ম আরও সহজ খিলগাঁও ও মুগদা থানার দুই হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

ফুলগাজীর সীমান্তবর্তী এলাকায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

জান্নাতুল ফাহিমা তানহা, নিজেস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:০১:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬ ৩১০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

জান্নাতুল ফাহিমা তানহা,
নিজস্ব প্রতিনিধি:

ফেনী জেলা ফুলগাজী উপজেলার সীমান্ত এলাকা থেকে ১ অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

৭ মে বৃহস্পতিবার সকালে ফুলগাজী উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের কামাল্লা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ স্থানীয় সূত্রে জানা যায়, কামাল্লা গ্রামের সাবেক ইউপি সদস্য জানু মেম্বারের বাড়ির পশ্চিম পাশে এবং মিয়াচান হুজুরের মুরগির খামারের দক্ষিণে ১টি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা, পরে খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ফুলগাজী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

ফুলগাজী থানা পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ হোসেন বলেন, স্থানীয়দের কেউই মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পারেননি। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪৮ থেকে ৫০ বছর হতে পারে, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ ফুলগাজী থানায় আনা হয়েছে।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার নিশাত তাবাসসুম বলেন, এখন পর্যন্ত মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

পিবিআই নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা করে, তবে নিহত ব্যক্তির ফিঙ্গার প্রিন্টের সঙ্গে ডাটাবেজের কোনো মিল পাওয়া যায়নি।

এ ব্যাপারে বিজিবির কুমিল্লা ব্যাটালিয়নের ১০ “বিজিবি” অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ বলেন, ঘটনাস্থলটি সীমান্তবর্তী হলেও বাংলাদেশের অভ্যন্তরে পড়েছে, বিষয়টি ইতোমধ্যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে “বিএসএফ” অবহিত করা হয়েছে ও মরদেহের ছবি পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফুলগাজীর সীমান্তবর্তী এলাকায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

আপডেট সময় : ১২:০১:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬