ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন প্রেসিডেন্ট বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল, কারণ জানাল রয়টার্স টেকসই উন্নয়নে দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান ববি হাজ্জাজের স্কুলে ঢুকে ছাত্রকে মারধর, ছাত্রদল সভাপতি আজীবন বহিষ্কার আফগানিস্তানের ১০টি লক্ষ্যবস্তুতে পাকিস্তানের বিমান ও ড্রোন হামলা দাউদকান্দি থানায় ১৭ কিশোরের পালানোর অভিযোগ, অস্বীকার পুলিশের বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করল বিমান বাংলাদেশ গ্রাম ও শহর: জীবনযাত্রার ভিন্নতা, শিশুদের স্বাস্থ্যে এগিয়ে গ্রাম উখিয়ায় বিজিবিকে লক্ষ্য করে গুলি, দেড় লাখ ইয়াবা উদ্ধার আজ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯৪তম আত্মাহুতি দিবস

সিলেটে এনসিপির পদযাত্রা ঘিরে ৫ উপজেলায় বিজিবি মোতায়েনের আবেদন

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:১৩:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ২৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেটের পাঁচটি উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েনের অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিজিবি সদর দপ্তরে চিঠি পাঠানো হয়েছে। সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বুধবার এই চিঠি পাঠান।

এ বিষয়ে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন জানান, সিলেটের পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেকের কাছ থেকে পাওয়া একটি চিঠির পরিপ্রেক্ষিতে বিজিবি চেয়ে ঢাকায় এই আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার—এই দুই দিনের জন্য বিজিবি মোতায়েনের অনুরোধ জানানো হয়েছে।

স্থানীয় প্রশাসনের একটি সূত্র জানায়, সিলেটে বৃহস্পতিবার ও শুক্রবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিলেট জেলা শাখার উদ্যোগে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ কর্মসূচির কারণে অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি মোকাবিলায় জেলা প্রশাসকের চাহিদা অনুযায়ী পাঁচটি উপজেলায় প্রয়োজনীয় ফোর্স নিয়োগের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের চিঠি দেওয়া হয়েছে।

জৈন্তাপুর, গোলাপগঞ্জ, গোয়াইনঘাট, কানাইঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলায় আগামী দুই দিন বিজিবি মোতায়েনের পরিকল্পনা রয়েছে। জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে বিজিবি সদস্যরা সেখানে দায়িত্ব পালন করবেন। যে পাঁচ উপজেলায় বিজিবি মোতায়েন করা হচ্ছে, সেসব এলাকায় এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচি পালনের কথা রয়েছে।

এদিকে এনসিপি সিলেট জেলার সদস্যসচিব কামরুল আরিফ জানান, বৃহস্পতিবার জেলার তিনটি উপজেলায় এবং শুক্রবার আরও তিনটি উপজেলায় জুলাই পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন এবং ইতিমধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

স্থানীয় এনসিপি নেতাদের দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বেলা ১১টায় গোলাপগঞ্জ উপজেলায় শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করা হবে। এরপর বেলা তিনটায় কানাইঘাট উপজেলায় এবং সন্ধ্যা সাতটায় ওসমানীনগর উপজেলায় জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হবে। পরদিন শুক্রবার কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলায় যথাক্রমে বেলা তিনটা, বেলা পাঁচটা ও সন্ধ্যা সাতটায় জুলাই পদযাত্রা কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

সিলেটে এনসিপির পদযাত্রা ঘিরে ৫ উপজেলায় বিজিবি মোতায়েনের আবেদন

আপডেট সময় : ১২:১৩:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬