ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে পেপ্যাল ও পেওনিয়ারের পথ সুগম করতে নতুন নীতিমালা সাঁথিয়ায় অগ্নিকাণ্ডে দিনমজুরের দেড়শ মণ পেঁয়াজসহ সর্বস্ব পুড়ে ছাই ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ার ফজিলত ও গুরুত্ব কিশোরগঞ্জের চাঁদ খোসালের মসজিদের দানবাক্সে মিলল ১০ লাখ টাকা তিন প্রতিবন্ধীকে সরকারি চাকরির নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান তাড়াইলে ১ কিলোমিটার কাঁচা সড়কে তিন গ্রামের হাজারো মানুষের দুর্ভোগ ট্রাইব্যুনালের বিচার নিয়ে এইচআরডব্লিউর পর্যবেক্ষণ আমলে নিয়েছে সরকার ট্রাইব্যুনালে হাজির করা হবে গ্রেপ্তারকৃত সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে ইসলামী ব্যাংকের ইতিহাসে রেকর্ড ১,৩১৬ কোটি টাকা লোকসান দেশে ফিরলে শেখ হাসিনার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী

জাপানে শক্তিশালী ভূমিকম্প, কুমামোতোয় ১৩ জনের মরদেহ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৬:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

জাপানের দক্ষিণাঞ্চলীয় প্রধান দ্বীপ কিউশুর কুমামোতো জেলায় মঙ্গলবার বিকেলে আঘাত হেনেছে ৭ দশমিক ১ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প। স্থানীয় সময় বিকেল ৪টা ২৭ মিনিটে সংঘটিত এই প্রাকৃতিক দুর্যোগের পর থেকে এখন পর্যন্ত ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বর্তমানে বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া ব্যক্তিদের সন্ধানে জোর অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। মঙ্গলবার রাতে এক সংবাদ সম্মেলনে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি উদ্ধার অভিযানের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন।

প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেন, “এমনকি এখনও বিভিন্ন ধ্বংসস্তূপের তলায় আটকা পড়া লোকজন উদ্ধারের জন্য অপেক্ষা করছেন। আমাদের সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করতে হচ্ছে। প্রতিটি মুহূর্ত মূল্যবান। আটকা পড়া লোকজনকে উদ্ধারে আমরা আমাদের সমস্ত সক্ষমতা প্রয়োগ করব।”

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

জাপানে শক্তিশালী ভূমিকম্প, কুমামোতোয় ১৩ জনের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৯:১৬:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬