ঢাকা ০১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তিন প্রতিবন্ধীকে সরকারি চাকরির নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান তাড়াইলে ১ কিলোমিটার কাঁচা সড়কে তিন গ্রামের হাজারো মানুষের দুর্ভোগ ট্রাইব্যুনালের বিচার নিয়ে এইচআরডব্লিউর পর্যবেক্ষণ আমলে নিয়েছে সরকার ট্রাইব্যুনালে হাজির করা হবে গ্রেপ্তারকৃত সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে ইসলামী ব্যাংকের ইতিহাসে রেকর্ড ১,৩১৬ কোটি টাকা লোকসান দেশে ফিরলে শেখ হাসিনার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা প্রত্যাহার করল জেলা প্রশাসন যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা বাড়লেও আন্তর্জাতিক বাজারে কমল তেলের দাম চলন্ত সিঁড়ির পাশের কালো ব্রাশ কেন থাকে? জেনে নিন আসল কারণ দেশের ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির শঙ্কা, কমতে পারে তাপমাত্রা

দেশে ফিরলে শেখ হাসিনার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৯:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা দেশে ফিরলে প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সচিবালয়ে ব্র্যাক ও ব্লাস্টের সঙ্গে আইনি সহায়তা বিষয়ক এক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার বিষয়ে ইন্টারভিউতে দেওয়া বক্তব্যের প্রেক্ষিতে সরকারের পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার প্রত্যর্পণের বিষয়ে কাজ করছে কি না তা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই, কারণ সরকার অবশ্যই সে চেষ্টা করছে। তিনি আরও বলেন, একজন ফাঁসির আসামি হলেও যদি তিনি বাংলাদেশের নাগরিক হিসেবে আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশে এসে আত্মসমর্পণ করতে চান, তবে সেই অধিকার তার রয়েছে। তবে আত্মসমর্পণের আগেই তাকে গ্রেপ্তার করা হতে পারে।

আইনমন্ত্রী স্পষ্ট করে বলেন, তিনি দেশে এলে আইন তার নিজস্ব গতিতে চলবে। আইনের কোনো ব্যত্যয় ঘটিয়ে সরকার কোনো পদক্ষেপ নেবে না। তিনি আরও যোগ করেন, কর্তৃপক্ষ হিসেবে আইন তাকে যে ক্ষমতা দিয়েছে, সেই ক্ষমতার প্রয়োগ করা হবে। এছাড়া শেখ হাসিনার কাছে পাসপোর্ট না থাকা প্রসঙ্গে মন্ত্রী বলেন, তিনি কীভাবে আসবেন তা তার ব্যক্তিগত সমস্যা, এটি সরকারের সমস্যা নয়। তিনি যখন দেশের সীমানার ভেতরে প্রবেশ করবেন, তখনই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সংবিধানের ১২৩ অনুচ্ছেদের ২ নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগ করার ৯০ দিনের মধ্যে পরবর্তী নির্বাচন সম্পন্ন করতে হবে। সংসদ অধিবেশন ডাকার বিষয়ে তিনি বলেন, যেহেতু গত অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন ডাকতে হয় এবং রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ৯০ দিনের সময় হাতে রয়েছে, তাই আপাতত বিশেষ অধিবেশন ডাকার প্রয়োজনীয়তা দেখছেন না। তবে সরকার চাইলে তা ডাকতে পারে বলে তিনি উল্লেখ করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

দেশে ফিরলে শেখ হাসিনার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী

আপডেট সময় : ১১:২৯:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬