ঢাকা ০৭:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এশিয়ান গেমসে চীনের একক আধিপত্য, ১০০ স্বর্ণপদক জয় চুয়াডাঙ্গায় ৫০টি অসহায় পরিবারের হাতে নতুন ঘরের চাবি হস্তান্তর বিশ্বমানের পর্যটন শিল্প গড়ে তোলা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী শান্তিগঞ্জে হাওর ও নদী রক্ষা কমিটির সভাপতি জিয়াউর, সম্পাদক রেদুয়ান জাজিরায় পুলিশ দেখে কেক ও মোটরসাইকেল ফেলে পালালো আ.লীগ নেতাকর্মীরা এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি: বক্তারা শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের বিশেষ অনুদান দিচ্ছে সরকার, আবেদনের নিয়ম ১,৪৯৮টি পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা করছে সরকার সিলেট চেম্বারের নির্বাচন বাতিল, নতুন প্রশাসক এজাজ আহমদ

তাড়াইলে ১ কিলোমিটার কাঁচা সড়কে তিন গ্রামের হাজারো মানুষের দুর্ভোগ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:২৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ২৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের বান্দুলদিয়া মাদ্রাসা থেকে খালপাড় ব্রিজ পর্যন্ত প্রায় ১ কিলোমিটার কাঁচা সড়কের বেহাল দশার কারণে দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছেন তিন গ্রামের হাজারো মানুষ। সামান্য বৃষ্টিতেই সড়কটি কর্দমাক্ত ও পিচ্ছিল হয়ে পড়ায় সাধারণ মানুষের যাতায়াত প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। সরেজমিন দেখা গেছে, সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও জলাবদ্ধতার সৃষ্টি হয়ে চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে।

এই রাস্তা দিয়ে প্রতিদিন বান্দুলদিয়া, কার্তিকমিলা ও আকুবপুর গ্রামের হাজারো মানুষ চলাচল করেন। এর মধ্যে স্থানীয় স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী এবং মসজিদের মুসল্লিদের চরম দুর্ভোগ নিয়ে যাতায়াত করতে হয়। স্থানীয় অটোরিকশা চালকরা জানান, জীবনের ঝুঁকি নিয়ে এই সড়কে গাড়ি চালাতে গিয়ে প্রায়ই যন্ত্রাংশ নষ্ট হচ্ছে, যা তাদের অতিরিক্ত অর্থনৈতিক চাপের মুখে ফেলছে। এছাড়া ব্যবসায়ীরা জানান, কাঁচা রাস্তার কারণে মালামাল পরিবহন খরচ বেড়ে যাওয়ায় তারা ব্যবসায়িক লোকসানের মুখে পড়ছেন।

স্থানীয় ইউপি সদস্য হারিস উদ্দিন ভূঁইয়া জানান, সড়কটি পাকাকরণের জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কাছে লিখিত আবেদন করা হলেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। এর আগে তৎকালীন ইউএনও এবং পরবর্তীতে বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও এলাকাবাসীর পক্ষ থেকে লিখিত আবেদন করা হয়।

এ বিষয়ে তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা আখতার বলেন, "বর্তমানে সড়কটি উন্নয়নের জন্য তালজাঙ্গা ইউনিয়ন পরিষদের অগ্রাধিকার তালিকায় রয়েছে। আশা করছি, প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে খুব শিগগিরই সড়কটির উন্নয়নকাজ শুরু করা যাবে।" এলাকাবাসীর প্রত্যাশা, দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর উদ্যোগ নিয়ে এই জনদুর্ভোগের অবসান ঘটাবে এবং সড়কটি পাকাকরণ বা সলিংয়ের মাধ্যমে এলাকার শিক্ষা, কৃষি ও ব্যবসা-বাণিজ্যে গতি ফিরিয়ে আনবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

তাড়াইলে ১ কিলোমিটার কাঁচা সড়কে তিন গ্রামের হাজারো মানুষের দুর্ভোগ

আপডেট সময় : ১২:২৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬