ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানে ৪০০ ক্ষেপণাস্ত্র পাঠানোর খবর ‘ভিত্তিহীন’ বলছে চীন বিদেশে গ্রেপ্তার হলে উদ্ধারের হুমকি দিলেন বেনিয়ামিন নেতানিয়াহু সুপ্রিম কোর্টে ২৬৫ জন ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ পাকিস্তানের হাঙ্গু জেলায় পুলিশ চেকপয়েন্টে ড্রোন হামলা, নিহত ১১ যমুনা সেতু এলাকায় ১২০ একর জমিতে হবে সৌরবিদ্যুৎ কেন্দ্র পূর্বাচলে চোলাই মদের আস্তানায় অভিযান, যুবক গ্রেপ্তার আগস্টের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখল সরকার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন জুলাই আন্দোলনের যোদ্ধা আজিজুর রহমান গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা: যা বললেন নাহিদ ইসলাম লিবিয়ায় মুক্তিপণ না পেয়ে মাদারীপুরের যুবক সোহাগকে গুলি করে হত্যা

কেউ একজন আসুক

জাহেদুল ইসলাম আল রাইয়ান
  • আপডেট সময় : ০৬:৪১:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ ৪৯২ বার পড়া হয়েছে

কেউ একজন আসুক

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

কেউ একজন আসুক
✍️লেখক জাহেদুল ইসলাম আল রাইয়ান

জাগতিক প্রয়োজনহীন
কেউ একজন আসুক,
যে রাগ করবে নিদ্রার জন্য,
ফজর ছুটে গেলে।
কেউ একজন আসুক,
যে মানুষটি ঘুম ঘুম চোখে অজুর শেষে তার আন্তরিকতার আস্তিনে মুছতে দিবে মুখ।
দিনের শুরুতে সমস্বরে উচ্চারিত হবে, “ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম”।
কেউ একজন আসুক,
যে মানুষটি অভিমান করবে যোহর কাজা হয়ে গেলে।
শাস্তিস্বরূপ রান্না বন্ধ রাখবে।
কেউ একজন আসুক,
আসর ছেড়ে অন্য কিছুতে আসক্তি দেখে, যে শাসনের চোখ তুলে তাকাবে।
কেউ একজন আসুক,
যে মাগরিবে জায়নামাজে এগিয়ে দেবে।
নামাজ প্রান্তে মনে করিয়ে দেবে,
“আল্লাহুম্মা আজিরনি মিনান্নার”।
কেউ একজন আসুক,
অধিক আয়ের জন্য তাগাদা না দিয়ে,
যে তালকিন দিবে,” ইযা ওয়াকিয়ার”।
কেউ একজন আসুক,
এশাহীন নিষ্ক্রিয় শুতে গেলে,
যে বলবে আজ বিছানা বারণ।
কেউ একজন আসুক
যে কোমল দীপ্ত আরিতে,
একসাথে সুর তুলবে,”তাবারাকাল্লাযি বিয়াদিহিল মুলক”।
কেউ একজন আসুক,
যে শেষ রাত্রি তাহাজ্জুদের সঙ্গী হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

 

কেউ একজন আসুক

আপডেট সময় : ০৬:৪১:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
print news

কেউ একজন আসুক
✍️লেখক জাহেদুল ইসলাম আল রাইয়ান

জাগতিক প্রয়োজনহীন
কেউ একজন আসুক,
যে রাগ করবে নিদ্রার জন্য,
ফজর ছুটে গেলে।
কেউ একজন আসুক,
যে মানুষটি ঘুম ঘুম চোখে অজুর শেষে তার আন্তরিকতার আস্তিনে মুছতে দিবে মুখ।
দিনের শুরুতে সমস্বরে উচ্চারিত হবে, “ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম”।
কেউ একজন আসুক,
যে মানুষটি অভিমান করবে যোহর কাজা হয়ে গেলে।
শাস্তিস্বরূপ রান্না বন্ধ রাখবে।
কেউ একজন আসুক,
আসর ছেড়ে অন্য কিছুতে আসক্তি দেখে, যে শাসনের চোখ তুলে তাকাবে।
কেউ একজন আসুক,
যে মাগরিবে জায়নামাজে এগিয়ে দেবে।
নামাজ প্রান্তে মনে করিয়ে দেবে,
“আল্লাহুম্মা আজিরনি মিনান্নার”।
কেউ একজন আসুক,
অধিক আয়ের জন্য তাগাদা না দিয়ে,
যে তালকিন দিবে,” ইযা ওয়াকিয়ার”।
কেউ একজন আসুক,
এশাহীন নিষ্ক্রিয় শুতে গেলে,
যে বলবে আজ বিছানা বারণ।
কেউ একজন আসুক
যে কোমল দীপ্ত আরিতে,
একসাথে সুর তুলবে,”তাবারাকাল্লাযি বিয়াদিহিল মুলক”।
কেউ একজন আসুক,
যে শেষ রাত্রি তাহাজ্জুদের সঙ্গী হবে।