ঢাকা ১০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানে ৪০০ ক্ষেপণাস্ত্র পাঠানোর খবর ‘ভিত্তিহীন’ বলছে চীন বিদেশে গ্রেপ্তার হলে উদ্ধারের হুমকি দিলেন বেনিয়ামিন নেতানিয়াহু সুপ্রিম কোর্টে ২৬৫ জন ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ পাকিস্তানের হাঙ্গু জেলায় পুলিশ চেকপয়েন্টে ড্রোন হামলা, নিহত ১১ যমুনা সেতু এলাকায় ১২০ একর জমিতে হবে সৌরবিদ্যুৎ কেন্দ্র পূর্বাচলে চোলাই মদের আস্তানায় অভিযান, যুবক গ্রেপ্তার আগস্টের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখল সরকার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন জুলাই আন্দোলনের যোদ্ধা আজিজুর রহমান গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা: যা বললেন নাহিদ ইসলাম লিবিয়ায় মুক্তিপণ না পেয়ে মাদারীপুরের যুবক সোহাগকে গুলি করে হত্যা

আগস্টের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখল সরকার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী থাকলেও দেশের বাজারে আগস্ট মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রেখেছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) এক প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয় যে, ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের সর্বশেষ নির্ধারিত খুচরা মূল্যই আগস্ট মাসে বহাল থাকবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগস্ট মাসে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রল ১৪০ টাকা দরে বিক্রি হবে। এর আগে গত ৩১ মে জ্বালানি তেলের এই মূল্য নির্ধারণ করা হয়েছিল এবং জুন ও জুলাই মাসেও একই দাম কার্যকর ছিল। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই মূল্যহার আগামী ১ আগস্ট থেকে বলবৎ থাকবে।

উল্লেখ্য, বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে গত বছরের মার্চ মাস থেকে সরকার জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ শুরু করে। বর্তমানে প্রতি মাসে নতুন দাম ঘোষণার পাশাপাশি তরলীকৃত পেট্রলিয়াম গ্যাসের (এলপিজি) দামও আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নির্ধারণ করে থাকে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সূত্রে জানা গেছে, দেশে বছরে জ্বালানি তেলের চাহিদা প্রায় ৭২ লাখ টন। এর মধ্যে প্রায় ৭৫ শতাংশই ডিজেল, যা মূলত কৃষি সেচ, পরিবহন ও জেনারেটরে ব্যবহৃত হয়। অবশিষ্ট ২৫ শতাংশ চাহিদার মধ্যে রয়েছে পেট্রল, অকটেন, কেরোসিন, জেট ফুয়েল ও ফার্নেস অয়েল। বর্তমানে উড়োজাহাজের জেট ফুয়েল ও বিদ্যুৎকেন্দ্রের ফার্নেস অয়েলের দাম বিইআরসি নিয়মিত সমন্বয় করলেও ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ নির্ধারণ করে থাকে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

আগস্টের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখল সরকার

আপডেট সময় : ০৯:১৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬