নতুন মিউজিক ভিডিও নিয়ে দর্শকদের সামনে মডেল দেবজ্যোতি
- আপডেট সময় : ১২:২৯:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

ফ্যাশন মডেলিং ও বাংলা চলচ্চিত্রে নিয়মিত কাজের পর এবার নতুন একটি মিউজিক ভিডিও নিয়ে দর্শকদের সামনে হাজির হয়েছেন তরুণ মডেল দেবজ্যোতি। শুক্রবার দুপুরে ‘ভয়েজ অফ নারগিস’ নামের ইউটিউব চ্যানেলে গানটি অবমুক্ত করা হয়। প্রকাশের পর থেকেই গানটি ও দেবজ্যোতির উপস্থিতি নিয়ে দর্শকদের মধ্যে বেশ আগ্রহ দেখা যাচ্ছে।
গানটির কথা লিখেছেন কাজল শেখ এবং এর সংগীতায়োজন করেছেন ইফতেখারুল এহতেশাম লেনীন। এতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় শিল্পী নারগিস এ খানম। পুরো মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন।
নতুন এই কাজ প্রসঙ্গে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে দেবজ্যোতি বলেন, “দারুণ একটি গানের কাজ করেছি। বিশেষ করে গানটির শিল্পী নারগিস এ খানম আপু দুর্দান্ত গেয়েছেন। আর মিউজিক ভিডিওটি সৌমিত্র ঘোষ ইমন ভাই অনেক যত্ন নিয়ে নির্মাণ করেছেন। আশা করি, গান ও মিউজিক ভিডিওটি সবার ভালো লাগবে।”
মডেলিংয়ের পাশাপাশি চলচ্চিত্র ও মিউজিক ভিডিওতে নিয়মিত কাজ করে নিজের ক্যারিয়ারকে আরও বিস্তৃত করছেন দেবজ্যোতি। নতুন এই মিউজিক ভিডিওতে তার পারফরম্যান্স দর্শকদের কতটা মুগ্ধ করতে পারে, এখন সেটিই দেখার বিষয়।





























