ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভালো কিংবা মন্দ, সরকারের পাঁচ বছরের ‘চুক্তি’ মেনেই ধৈর্য ধরার পরামর্শ প্রতিবাদ ও ‘আগের ১৪ বছর’ বিতর্ক: একটি সামাজিক বিশ্লেষণ রাড্ডা ক্লিনিকে হামলায় ওসির অবহেলার প্রমাণ, ব্যবস্থা নেওয়ার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর শাহজালাল বিমানবন্দরে ২৮ লাখ টাকার সিরিঞ্জসহ নারী যাত্রী আটক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২৯ শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক ফৌজদারি বিচারব্যবস্থার আধুনিকায়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন আইনমন্ত্রী মিরপুরে ধ্বংসস্তূপের সামনেই চলছে রাড্ডা সেন্টারের স্বাস্থ্যসেবা বিশ্বযুদ্ধের আশঙ্কায় বাংলাদেশ: আমরা কি প্রস্তুত নাকি কেবলই কল্পনা? নিউক্যাসল বিশ্ববিদ্যালয়ে অনন্ত আম্বানির নিয়োগ নিয়ে বিশ্বজুড়ে বিতর্ক অক্টোবরের মধ্যেই জিয়াউলের গুম মামলার বিচারিক কার্যক্রম শেষের আশা

পাইলটের সাজে ধরা দিলেন অভিনেতা তৌসিফ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:৫৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ ১০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নতুন এক লুকে ধরা দিয়েছেন জনপ্রিয় অভিনেতা তৌসিফ। সাদা শার্ট, নীল টাই, মাথায় ক্যাপ, চোখে কালো চশমা এবং কাঁধে ও বুকে পাইলটের অফিশিয়াল ব্যাজ পরিহিত অবস্থায় তাকে একজন পেশাদার পাইলটের সাজে দেখা গেছে। বিমানের সামনে তোলা তার এই নতুন লুকের ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পাওয়ার পরই ভক্তদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।

জানা গেছে, নির্মাতা শিহাব শাহীনের পরিচালনায় ‘ক্যাফে আমব্রেলা’ নামের একটি ওয়েব কনটেন্টের চরিত্রের প্রয়োজনেই তৌসিফ এই সাজ গ্রহণ করেছেন। সম্প্রতি এক সংবাদ মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি।

নিজের ফেসবুক অ্যাকাউন্টে পাইলটের সাজের একটি ছবি পোস্ট করেছেন তৌসিফ। ছবিটির ব্যাকগ্রাউন্ডে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ছবিটি পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘লেডিজ অ্যান্ড জেন্টলমেন দিস ইজ ইউর ক্যাপ্টেন স্পিকিং।’

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

পাইলটের সাজে ধরা দিলেন অভিনেতা তৌসিফ

আপডেট সময় : ০৯:৫৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬