ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে এরদোয়ানের ভাষণের সময় মোবাইল ফোনে মগ্ন সিরিয়ার প্রেসিডেন্ট মাগুরায় বেশি দামে সার ও মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রি, ১ লাখ টাকা জরিমানা গণমাধ্যমে সরকার ও বিরোধী দলের কথা সমান গুরুত্বের দাবি শফিকুর রহমানের কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন খাগড়াছড়িতে ৭৭৮ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি ও সেলাই মেশিন বিতরণ ট্রাইব্যুনাল অবমাননার মামলায় দুই আইনজীবীর শুনানি ২৬ অক্টোবর বিশ্ববাজারে টানা ছয় দিন কমছে জ্বালানি তেলের দাম গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের ঐতিহাসিক ত্রিপক্ষীয় চুক্তি অক্টোবরে একদিনের ছুটি নিলেই মিলবে টানা পাঁচ দিনের ছুটি হোমনায় মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিক্ষকের মৃত্যু

সেপ্টেম্বরে মুক্তি পাচ্ছে প্রসেনজিতের ‘ডাক্তার কাকু’

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:২৮:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬ ১১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রায় দুই বছর আগে শুটিং শেষ হওয়া পাভেল পরিচালিত ‘ডাক্তার কাকু’ সিনেমাটি অবশেষে দর্শকদের সামনে আসছে। আগামী সেপ্টেম্বরে সিনেমাটি বড়পর্দায় মুক্তি পাবে। এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন টালিউডের বর্ষীয়ান অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

সিনেমাটিতে প্রসেনজিৎকে একেবারে অন্যরকম লুকে দেখা যাবে। কোনো নায়কোচিত ভঙ্গিমা নয়, বরং সাদা শার্ট, প্যান্ট ও চোখে চশমা পরিহিত এক আপনভোলা মানুষের চরিত্রে তাকে উপস্থাপন করা হয়েছে। গল্পে তিনি আগের প্রজন্মের এমন একজন চিকিৎসক, যিনি ডাক্তারি পাশ করার সময় নেওয়া মানবসেবার শপথ অক্ষরে অক্ষরে পালন করেন। রোগী দেখার সময় তার নাওয়া-খাওয়ার হুঁশ থাকে না, তাই পাড়াশুন্ধু মানুষের কাছে চিকিৎসক দিলীপ সাহা যেন ঈশ্বরতুল্য।

প্রসেনজিৎ ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন ঋদ্ধি সেন ও পরিচালক পাভেল। প্রসেনজিতের দুই ছেলের চরিত্রে দেখা যাবে তাদের। ঋদ্ধি সেনকে এই সিনেমায় দুই ধরনের লুকে দেখা যাবে। এছাড়া প্রযোজক এনা সাহা নিজেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। তিনি জানান, সিনেমাটিতে তাকে একজন অবাঙালি পরিবারের মেয়ের চরিত্রে দেখা যাবে।

সিনেমাটির শুটিং কলকাতার বিভিন্ন অঞ্চল ছাড়াও পুরুলিয়াতে দুই দিন ধরে করা হয়েছে। এতে একাধিক গান রয়েছে, যার সুরের দায়িত্বে আছেন রণজয় ভট্টাচার্য, অমিত ঈশান, অর্ণব দত্ত এবং সৌপ্তিক সায়ন্তন।

দীর্ঘ সময় পর বড়পর্দায় ফেরার বিষয়ে প্রযোজক এনা সাহা বলেন, প্রায় আড়াই বছর পর প্রযোজনায় ফিরতে পেরে তিনি আনন্দিত। সিনেমাটি মুক্তি দিতে দেরি হওয়ার বিষয়ে তিনি জানান, নানা কারণে এটি আটকে ছিল, তবে অবশেষে মুক্তি পাওয়ায় তিনি স্বস্তি প্রকাশ করেছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

সেপ্টেম্বরে মুক্তি পাচ্ছে প্রসেনজিতের ‘ডাক্তার কাকু’

আপডেট সময় : ০২:২৮:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬