ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাজের মাধ্যমে ‘ছায়া সিটি করপোরেশন’ গড়ার ঘোষণা সেলিম উদ্দিনের নাটোর ছাত্রদল নেতার বিরুদ্ধে ইয়াবা ব্যবসার অভিযোগ আ.লীগকে ফেরাতে জামায়াত রাজনীতি ঘোলাটে করছে: ডিএসসিসি প্রশাসক নকলায় শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল কিশোরীর জবি সাংবাদিকতা অ্যালামনাইয়ের নেতৃত্বে নজরুল-রাজু মহেশপুর সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশী আটক নেপালে হিমবাহ ধসে নিহত বেড়ে ৫৪৭, নিখোঁজ ৫১৭ বিদেশি শুটিং শুরুর ঠিক আগে প্রিয়াঙ্কার ‘রিসেট’ সিনেমা ছাড়লেন অরল্যান্ডো ব্লুম ৬ মাস ধরে জনসমক্ষে নেই ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি, বাড়ছে সংশয় শিশুর যত্নে সবচেয়ে পিছিয়ে বাবারা, অংশ নেন মাত্র ৭ শতাংশ

রামদেবকে কড়া জবাব কঙ্গনার: আমার চরিত্র নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৫:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাউতকে নিয়ে বিতর্কিত মন্তব্যের পর এবার পাল্টা জবাব দিলেন যোগগুরু ও ব্যবসায়ী রামদেব। কঙ্গনার ‘গাটার জেনারেশন’ মন্তব্য প্রসঙ্গে রামদেব এক সাক্ষাৎকারে প্রশ্ন তুলেছিলেন, কঙ্গনার শৈশব ও যৌবন কেমন ছিল এবং তার আগের কীর্তিগুলোই বা কী। তিনি আরও বলেন, দেশের কোনো যুবককে ‘নর্দমা’ বলা বিকৃত মানসিকতার লক্ষণ এবং এটি চরম ভুল। রামদেবের এই মন্তব্যের প্রতিক্রিয়ায় বুধবার ইনস্টাগ্রাম স্টোরিতে কঙ্গনা রানাউত কড়া ভাষায় ক্ষোভ প্রকাশ করেছেন।

কঙ্গনা তার পোস্টে লিখেছেন, “বাবাজি, আমার যৌবন বা শোবারঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না। গুজব আর কানাঘুষার ভিত্তিতে যা খুশি ভাবাই যায়! কিন্তু অন্তত আমার বিরুদ্ধে ভুয়া বা প্রতারণামূলক চিকিৎসাদ্রব্য বিক্রির অভিযোগ নেই এবং এর জন্য সুপ্রিম কোর্টের ধমকও খেতে হয়নি। এটি কোনো গুজব বা অনুমান নয়, তথ্য রয়েছে। তাই আমাকে চরিত্রের শিক্ষা দেবেন না। আমার চরিত্র আপনার চেয়ে অনেক ভালো। আমার ক্ষেত্রে কোনো প্রতারণার অভিযোগ ধরা পড়েনি।”

সাক্ষাৎকারে রামদেবকে মনে করিয়ে দেওয়া হয়েছিল যে, কঙ্গনা নিয়মিত যোগাভ্যাস করেন এবং নিজেকে ‘সনাতনী’ হিসেবে পরিচয় দেন। এর উত্তরে রামদেব পাল্টা প্রশ্ন করেন, কেউ তার যোগের প্রশংসা করলেই কি তিনি তার সমস্ত পাপকাজ ঢেকে রাখবেন? রামদেবের এই মন্তব্যের পর কঙ্গনা রানাউত যে পাল্টা জবাব দেবেন, তা নিয়ে আগে থেকেই জল্পনা চলছিল।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

রামদেবকে কড়া জবাব কঙ্গনার: আমার চরিত্র নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না

আপডেট সময় : ০৭:৪৫:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬