ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে হত্যা মামলায় পান দোকানিকে ফাঁসানোর অভিযোগ, পরিবারের সংবাদ সম্মেলন উয়েফার বিরুদ্ধে ‘অপপ্রচার ও হয়রানির’ অভিযোগ আনল ফিফা ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায় যুক্ত হলো দুই ঈদ মনপুরায় ১০০ ইয়াবাসহ দুই যুবক আটক রণবীরের জন্মদিনে আলিয়ার বিশেষ পোস্ট, নেটদুনিয়ায় মুগ্ধতা ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা সংসার সাজানোর আগেই ডেঙ্গুতে প্রাণ হারালেন চিকিৎসক আঁচল রায় জয়পুরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড ধ্বংসস্তূপের মাঝেও টিকে আছে গাজার মানুষের জীবন ও স্বপ্ন উগান্ডায় নতুন রাজা হিসেবে অভিষিক্ত হচ্ছেন সাংবাদিক এডওয়ার্ড রুকিদি

দীপ্ত টিভিতে আসছে তুর্কি ড্রামা সিরিজ অনন্ত ভালোবাসা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:৩০:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ ৩০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভিতে যুক্ত হচ্ছে নতুন বিশ্বনন্দিত তুর্কি ড্রামা সিরিজ ‘অনন্ত ভালোবাসা’। আগামী ১৫ আগস্ট থেকে সিরিজটি নিয়মিতভাবে প্রচার করা হবে। দর্শকরা প্রতি সপ্তাহে শনি থেকে বৃহস্পতিবার প্রতিদিন রাত ৮টা ৩০ মিনিটে দীপ্ত টিভি, দীপ্ত প্লে এবং দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে সিরিজটি উপভোগ করতে পারবেন।

‘অনন্ত ভালোবাসা’ মূলত একটি রোমান্টিক ঘরানার ধারাবাহিক, যার মূল উপজীব্য বিষয় হলো শ্রেণিগত বৈষম্যের পটভূমিতে গড়ে ওঠা এক গভীর ও করুণ প্রেমের গল্প। এই ধারাবাহিকের প্রতিটি পর্বে রয়েছে নানা সত্য ও সম্পর্কের জটিলতা, যা দর্শকদের মধ্যে এক ধরনের রুদ্ধশ্বাস আগ্রহ তৈরি করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বাংলায় ডাবিংকৃত এই সিরিজের বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন শফিকুল ইসলাম, রুবাইয়া মতিন গীতি, মোর্শেদ সিদ্দিকী মরু, মেরিনা আক্তার, শাহরিয়ার রানা জুয়েল, মেরিনা আফরোজ শিপু এবং রফিকুল ইসলাম প্রমুখ। কণ্ঠাভিনয়ের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন জয়শ্রী মজুমদার লতা। এছাড়া ধারাবাহিকটির ডাবিং প্রজেক্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছেন মেরিনা আক্তার মিতু এবং প্রযোজক হিসেবে আছেন মাসুদ মিয়া। মাহমুদুল হাসান মুরাদের তত্ত্বাবধানে দীপ্ত টিভির নিজস্ব সংলাপ রচয়িতারা এই সিরিজের অনূদিত সংলাপ রচনা ও সম্পাদনার কাজ সম্পন্ন করেছেন।

সিরিজটি ১৫ আগস্ট থেকে দেখা যাবে শনি থেকে বৃহস্পতিবার প্রতিদিন রাত ৮-৩০ মিনিটে দীপ্ত টিভি, দীপ্ত প্লে ও দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

দীপ্ত টিভিতে আসছে তুর্কি ড্রামা সিরিজ অনন্ত ভালোবাসা

আপডেট সময় : ০২:৩০:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬